ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

নিজের নিরাপত্তা নিজেকেই রাখতে হবে: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের আইজি মো. জাবেদ পাটোয়ারী বলেছেন, নিজের নিরাপত্তাটা নিজেকেই রাখতে হবে। তারপর আপনি আরেকজনের সাহায্য নেবেন। আপনি যদি নিরাপত্তার সাধারণ টিপসগুলো মেনে চলেন তাহলে ঈদে অনেক নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে মন্তব্য করেন আইজিপি।

বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা-চৌরাস্তা এলাকায় ঈদ উপলক্ষে স্থাপিত পুলিশের কন্ট্রোল রুম উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, অজ্ঞান পার্টি, মলম পার্টির বিরুদ্ধে আমরা যথেষ্ট তৎপর। ইতিমধ্যে বেশ কিছু গ্যাং ধরা পড়েছে। তারপরও যাত্রীদের সাবধান থাকতে হবে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং তাদের সার্বিক নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় তার সঙ্গে ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, পুলিশের (ঢাকা বিভাগীয়) ডিআইজি আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন, হাইওয়ে পুলিশের এসপি মো. সফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন প্রমুখ।

পরে তিনি ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল ও যাত্রী পরিবহনসহ সার্বিক বিষয় পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

নিজের নিরাপত্তা নিজেকেই রাখতে হবে: আইজিপি

আপডেট সময় ০৪:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ জুন ২০১৮