ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগদানসহ কানাডায় চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

দেশে ফেরার পথে দুবাইয়ে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটাস এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় বেলা ১১টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩৫ মিনিটে) দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পাঁচ ঘণ্টা যাত্রাবিরতির পরে এমিরেটের অপর একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী স্থানীয় সময় বিকাল পৌনে ৫টায় দেশের উদ্দেশে দুবাই ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী শনিবার কুইবেকের হোটেল লা মানোয়া রিচেলে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেন। তিনি অপর ১৬ জন বিশিষ্ট বিশ্বনেতার সঙ্গে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি দেশ কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই সাতটি দেশের প্লাটফর্ম গ্রুপ অব সেভেন (জি-৭) এর আউটরিচ অধিবেশনে যোগদান করেন।

হোটেল শতে ফ্রন্টেনেতে রবিবার সকালে জাস্টিন ট্রুডোর সঙ্গে এক বৈঠকেও মিলিত হন প্রধানমন্ত্রী। শুক্রবার শেখ হাসিনা জি-৭ শীর্ষ সম্মেলন ও আউটরিচ কর্মসূচিতে অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে কানাডার গভর্নর জেনারেলের দেয়া এক নৈশভোজেও অংশ নেন।

শেখ হাসিনা রবিবার কুইবেক থেকে টরেন্টো ফিরে আসেন এবং ওইদিন বিকেলে কানাডা আওয়ামী লীগের এক সংবর্ধনা সভায় বক্তব্য দেন। টরেন্টো সময় সোমবার সকালে কানাডার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে-এর সঙ্গে তার রিটজ কার্লটন হোটেলে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা সাসকাটচেওয়ান প্রদেশের উপ-প্রধানমন্ত্রী ও বাণিজ্য ও রপ্তানি উন্নয়ন মন্ত্রী গর্ডন ওয়েন্ট কিউ.সি, ইমিগ্রেশন অ্যান্ড ক্যারিয়ার ট্রেনিং বিষয়ক মন্ত্রী জেরিমি হ্যারিসন এবং প্রদেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করেন।

টরেন্টো ত্যাগের পূর্বে প্রধানমন্ত্রী তার হোটেলে কমার্শিয়াল করপোরেশন অব কানাডার (সিসিসি) প্রেসিডেন্ট ও সিইও মার্টিন জেবলোকির সঙ্গে বৈঠক করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:২৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮