ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শিরোপা জিতে উচ্ছ্বসিত সালমাদের ভারতীয় কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাত্র তিন সপ্তাহ আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচের দায়িত্ব পেয়েছেন অঞ্জু জেইন। শুরুতেই এশিয়া কাপ জয়ের মতো দুর্দান্ত সাফল্যে উচ্ছ্বসিত সালমা-রুমানাদের ভারতীয় কোচ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটা বাংলাদেশের জন্য যেমন বিশাল অর্জন, তেমনি আমার জন্যও অনেক কিছু।’

এশিয়া কাপে সাফল্য পেলেও গত মাসে মেয়েদের দক্ষিণ আফ্রিকা সফর ছিল ব্যর্থতায় ভরা। প্রোটিয়াদের মাটিতে আটটি ম্যাচেই হার মেনেছিল বাংলাদেশ। এমন দুঃসময়ে গত ২১ মে দায়িত্ব নিয়েছিলেন ভারতের সাবেক উইকেটরক্ষক ও কোচ অঞ্জু জেইন। তার কোচিংয়ে ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরের বছর ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল ভারতের নারী দল।

দেশের বাইরে এটাই অঞ্জু জেইনের প্রথম দায়িত্ব। শুরুতে বেশ প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছিল তাকে, ‘বাংলাদেশ দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিতে বেশি চিন্তাভাবনা করিনি। শুরুতে দলটা বেশ অগোছালো ছিল। আমি তাই দলের মনোবল বৃদ্ধির চেষ্টা করেছি সবার আগে। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর দলের সমস্যা সমাধানে জোর দিয়েছি।

মাত্র কয়েক দিন কোচিং করিয়ে সালমার দলের এমন অর্জনে দারুণ খুশি অঞ্জু জেইন। তিনি বলেছেন, ‘আমার সামনে বিশাল চ্যালেঞ্জ ছিল। মেয়েদের জন্যও টুর্নামেন্টটা ছিল চ্যালেঞ্জিং। ওদের প্রশংসা করতেই হবে। যেসব সমস্যা ধরিয়ে দিয়েছিলাম সেগুলোর সমাধান করে মেয়েরা অসাধ্য সাধন করেছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের শেষেই রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের আশা

শিরোপা জিতে উচ্ছ্বসিত সালমাদের ভারতীয় কোচ

আপডেট সময় ০১:১৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮