ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হিজবুল্লাহর ২০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের

আমাদের হারানোর কিছু ছিল না: সালমা

আকাশ স্পোর্টস ডেস্ক:

এশিয়ান ক্রিকেটে ভারত অন্যতম পরাক্রমশালী দল। এশিয়া কাপের গত ছয় আসরে তারাই চ্যাম্পিয়ন। পাকিস্তান-শ্রীলংকার মতো দলকে বলে কয়েই হারিয়ে দেয় ভারত। ভারত-পাকিস্তান এবং শ্রীলংকার তুলনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল নামে মাত্র।

তাছাড়া সদ্য শেষ হওয়া এশিয়া কাপে খেলতে যাওয়ার ঠিক আগে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবল ধোলাই হয় সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি। যে কারণে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে অংশ নিতে যাওয়ার আগে তেমন কোনো প্রত্যাশা ছিলো না সালমাদের কাছে।

ক্রিকেট বোর্ডের বাড়তি প্রত্যাশা না থাকায় স্বাধীনভাবেই খেলার রসদ পান সালমা-জাহানারারা। আর সেই স্বাধীনতাই তাদের স্বপ্নপূরণে সহায়ক হয়েছে। এশিয়া কাপের হট ফেবারিট ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

রোববার মালয়েশিয়ায় শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা নিশ্চিত করার পর বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, টুর্নামেন্টে আমাদের হারানোর কিছু ছিল না। ভারতের ছিল অনেক। এখানে আমাদের অনেক কিছুই পাওয়ার ছিল। শিরোপা জয়ের মধ্য দিয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে আগে ব্যাট করে ৬৩ রানে অলআউট হয়ে যাওয়া বাংলাদেশ ৬ উইকেটে হেরে যায়। সেই অবস্থা থেকে সফল ভাবেই ঘুরে দাঁড়ায় সালমা খাতুনের নেতৃত্বাধীন দলটি।

এশিয়া কাপের শিরোপা জয়ের পর সালমা খাতুন বলেন, টুর্নামেন্টে আমাদের শুরুটা ভালো হয়নি। তবে পরের ম্যাচগুলোতে আমরা ভালোভাবেই ঘুড়ে দাঁড়াতে সক্ষম হয়েছি। ফাইনালে শিরোপা জিতে আমরা খুব খুশি। আমাদের এখন একটাই লক্ষ্য এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

আমাদের হারানোর কিছু ছিল না: সালমা

আপডেট সময় ০৫:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ জুন ২০১৮