ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হুয়াওয়ে, শিয়াওমি’র সঙ্গে গুগলের চুক্তিতে উদ্বেগ

আকাশ আইসিটি ডেস্ক:

মার্কিন ওয়েব জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সঙ্গে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে আর শিয়াওমি’র চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেস সদস্যরা। চীনা প্রতিষ্ঠানসহ ৬০টি ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ফেইসবুকের ডেটা শেয়ারিং নিয়ে সম্প্রতি খবর বেরিয়েছে। এরই জের ধরে নীতিনির্ধারকদের নজরে এলো গুগল।

অ্যালফাবেট প্রধান নির্বাহী ল্যারি পেইজ-কে লেখা এক খোলা চিঠিতে মার্কিন সিনেটর মার্ক ওয়ার্নার মূল সামগ্রী নির্মাতা (ওইএম) চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সামাজিক মাধ্যমে ডেটা শেয়ারিং চর্চার দিকে ইঙ্গিত করে বলেন, এটি হয়তো আরও ছড়িয়ে পড়েছে, সম্ভবত অ্যালফাবেটের অঙ্গপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই চীনা প্রতিষ্ঠানগুলোর চুক্তির মাধ্যমে।

এই সিনেটর জানান, গুগল হুয়াওয়ে ও শিয়াওমিসহ মোবাইল ডিভাইস নির্মাতা চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত চুক্তি করেছে, এমনকি চীনা প্রযুক্তি প্লাটফর্ম টেনসেন্ট-এর সঙ্গেও।

বৃহস্পতিবার প্রযুক্তি সাইট সিনেট-এর প্রতিবেদনে বলা হয়, টেনসেন্ট-এর সঙ্গে গুগলের ডেটা শেয়ারের সম্ভাবনা জাতীয় নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন ওয়ার্নার। এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গুগলের চুক্তি নিয়ে অ্যালফাবেট প্রধানের আরও তথ্য প্রকাশ করা উচিৎ বলেও মত দেন তিনি।

ওয়ার্নার-এর উদ্বেগ-কে গুগল আমলে নিয়েছে, এমনটাই বলা হয় আইএএনএস-এর প্রতিবেদনে। সিনেট-এর প্রতিবেদবে এক গুগল মুখপাত্রের উদ্ধৃতি প্রকাশ করা হয়। তিনি বলেছেন, অনেক মার্কিন প্রতিষ্ঠানের মতো, বিশ্বজুড়ে আমাদের হুয়াওয়েসহ কয়েক ডজন ওইএম-এর সঙ্গে চুক্তি আছে। তিনি আরও বলেন, আমরা এসব চুক্তির অধীনে গুগলের ব্যবহারকারীদের ডেটায় বিশেষ অ্যাকসেস দেই না, আর আমাদের চুক্তিতে ব্যবহারকারীদের ডেটা প্রাইভেসি ও নিরাপত্তা সুরক্ষার বিষয় অন্তর্ভূক্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হুয়াওয়ে, শিয়াওমি’র সঙ্গে গুগলের চুক্তিতে উদ্বেগ

আপডেট সময় ১২:০১:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮