ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

একরামুলের অডিও রেকর্ড তদন্ত করবেন ম্যাজিস্ট্রেট: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক নিহতের ঘটনা একজন ম্যাজিস্ট্রেটকে দিয়ে তদন্ত করানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার রাজধানীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর তথ্যমতে, চলমান মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হন কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক। তবে গত বৃহস্পতিবার কক্সবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী দাবি করেন, বন্দুকযুদ্ধে নয়, তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। প্রমাণ হিসেবে একরামের সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও রেকর্ড তিনি উপস্থাপন করেন সংবাদ সম্মেলনে।

সেই অডিও রেকর্ডের প্রসঙ্গে টেনে ঘটনাটি হত্যাকাণ্ড নাকি, বন্দুকযুদ্ধ -এমন প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘এই অডিওটা আমাদের কাছে আসবে। আমরা এটা চেক করব। কি হয়েছে না হয়েছে আমরা পরীক্ষা করে দেখব। ম্যাজিস্ট্রেট তদন্তের মধ্যে যদি কোনোরকম ইঙ্গিত আমাদেরকে দেয় কিংবা কোনোরকম নির্দেশনা থাকে অবশ্যই সেই অনুযায়ী ব্যবস্থা হবে। এবং সে যদি কনফার্ম করে দেয় এই ধরনের ঘটনা তাহলে আইন অনুযায়ী বিচার হবে। কেউ যদি প্রলুব্ধ হয়ে এই ধরনের ঘটনার সূত্রপাত করে থাকেন তাহলে অবশ্যই সে আইনের ঊর্ধ্বে নয়, আইন অনুযায়ী ব্যবস্থা হবে।’

র‍্যাবের দাবি, গত ২৬ মে দিবাগত রাতে টেকনাফের বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হন। একরামুল তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তবে শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন নিহত কাউন্সিলর একরামুলের পরিবারের সদস্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় তিনজনের মৃত অবস্থায় পাওয়ার

একরামুলের অডিও রেকর্ড তদন্ত করবেন ম্যাজিস্ট্রেট: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:০৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮