ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

জাপানে বিমানের ইঞ্জিন খুলে পড়ল ক্লিনিকে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

২১৭ জন যাত্রী নিয়ে বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের ইঞ্জিন খুলে পড়ে একটি ক্লিনিক ও গাড়ির ওপর। পরে টোকিওগামী ওই বিমানটি জরুরি অবতরণ করা হয়। খবর: জাপান টুডের।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় জাপানে। দেশটির রাষ্ট্রীয় এয়ারলাইন্সের বিমানটি কুমামোটো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল। এ ঘটনা তদন্তে শুক্রবার ঘটনাস্থলে তিনজন পরিদর্শক পাঠিয়েছে জাপানের পরিবহন মন্ত্রণালয়।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির পরিবহনমন্ত্রী কেইচি ইশি বলেন, আমি জাপান এয়ারলাইন্সকে মন্ত্রণালয়ের জন্য অপেক্ষা না করে তদন্ত শুরু করতে নির্দেশ দিয়েছি। তবে ওই বিমানের ইঞ্জিন খুলে পড়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও এটি গুরুতর ঘটনা হিসেবে উল্লেখ করেছে জাপান সরকার।

জানা যায়, বোয়িং ৭৬৭-৩০০ মডেলের বিমানটি বৃহস্পতিবার যাত্রা শুরু করে। উড্ডয়নের তিন মিনিটের মধ্যেই বাম ইঞ্জিনের তাপমাত্রা বাড়তে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই বিমানটি অস্বাভাবিকভাবে ঝাঁকুনি দিতে দিতে বাম দিকের পেছনের অংশ থেকে ১০টি যন্ত্রাংশ খসে পড়ে। এগুলোর আঘাতে মাসিকি নামে একটি ক্লিনিকের কাচের জানালা ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।পরে বিমানটি জরুরি অবতরণ করা হয়।

জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, একটি পাখির আঘাতে বাম দিকের ইঞ্জিনের পেছনে একটি টারবাইন ব্লেড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ওই ক্লিনিকটির পরিচালক মাসাকি ইয়ামামোতোর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জাপান এয়ারলাইন্সের কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

জাপানে বিমানের ইঞ্জিন খুলে পড়ল ক্লিনিকে

আপডেট সময় ০৮:৫০:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮