ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাজা অপ্রতুল, অবশ্যই আপিল করবো: চিফ প্রসিকিউটর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী বাংলাদেশ-নেপাল সম্পর্ককে ‘অনুকরণীয় মডেল’ বললেন রাষ্ট্রদূত ইমরান খানের আপিল আবেদন ফেরত দিলেন সুপ্রিম কোর্ট সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে ভাগ্নের সাজার রায় শুনে আদালতেই মারা গেলেন মামা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার ১০ শতাংশ বহাল ‘সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে’

এবার ইউরোপকে হুশিয়ারি দিল ইরান

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউরোপীয়রা পরমাণু সমঝোতাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া বা কালক্ষেপণের চেষ্টা করছে বলে প্রতীয়মান হলে তাদের সঙ্গে আলোচনা বন্ধ করে দেয়ার হুশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।

আব্বাস আরাকচি রোববার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিশনের বৈঠকে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পরমাণু সমঝোতার বাকি পক্ষগুলোর সঙ্গে আলোচনা প্রসঙ্গে আরাকচি বলেন, এ আলোচনায় ইরান ইউরোপকে বলেছে যুক্তরাষ্ট্রকে ছাড়া তারা কীভাবে এ সমঝোতা মেনে চলবে তার একটি রূপরেখা তুলে ধরতে হবে। সেই সঙ্গে ইউরোপের পক্ষ থেকে ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষার সুস্পষ্ট গ্যারান্টি দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ইরান এখনো পরমাণু সমঝোতায় টিকে থাকা বা বেরিয়ে আসার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি বলে জানান উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আরাকচি।

তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহে ইউরোপের সঙ্গে আলোচনায় কি ফলাফল আসে তার ওপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তেহরান।

তিনি বলেন, ইরান কাঙ্ক্ষিত সময় পর্যন্ত ইউরোপের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। এর মধ্যে কোনো সমাধান না এলে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হবে তেহরান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে একতরফাভাবে বের করে নেয়ার ঘোষণা দিয়ে বলেন, আগামী ছয় মাসের মধ্যে ইরানের বিরুদ্ধে আগের নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে।

অন্যদিকে ২০১৫ সালের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়ন বলেছে, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতা এগিয়ে নিয়ে যাবে। এ লক্ষ্যে গত কয়েক দিন ধরে ওই পক্ষগুলোর সঙ্গে ইরানের ব্যাপকভিত্তিক আলোচনা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাজা অপ্রতুল, অবশ্যই আপিল করবো: চিফ প্রসিকিউটর

এবার ইউরোপকে হুশিয়ারি দিল ইরান

আপডেট সময় ০৬:০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮