ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাটমোহরে রেল ব্রিজ পার হতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের গুয়াখড়া রেলষ্টেশনের অদূরে ড্যাঙ্গার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চাটমোহর থানার এসআই রমজান আলী দৈনিক আকাশকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি ড্যাঙ্গার ব্রিজ এলাকায় রেলব্রিজ দিয়ে পায়ে হেঁটে পার হচ্ছিলেন। এমন সময় ঢাকা থেকে সৈয়দপুরগামী আন্তঃনগর নীল সাগর এক্সপ্রেস ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ব্রিজের নিচে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ওসি মো. হারুন মজুমদার দৈনিক আকাশকে জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে হাফ হাতা সাদা চেক শার্ট ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাটমোহরে রেল ব্রিজ পার হতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট সময় ১১:২৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮