ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আব্বাস তাণ্ডবে অভিষেকে বিধ্বস্ত আইরিশরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

সীমিত ওভার ক্রিকেটে চমক লাগানো আয়ারল্যান্ড নিজেদের ঘরের মাঠে টেস্ট অভিষেক ম্যাচ খেলছে। ঐতিহাসিক এ টেস্টের প্রথম ইনিংসে আব্বাস-আমিরদের বিরুদ্ধে মাত্র ১৩০ রানে অলআউট হয়ে যায় আইরিশরা।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেটে অসাধারণ খেলার সুবাদে আইরিশদের টেস্ট খেলার অনুমতি দেয় অাইসিসি। দীর্ঘ অপেক্ষার পর পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঐতিহাসিক অভিষেক টেস্টে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আয়ারল্যান্ড ক্রিকেট দল।

ঘরের মাঠে ডাবলিনে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩০ রানেই গুটিয়ে যায় টেস্ট ক্রিকেটের নবীন দলটি।

প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩১০ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭ রানে ৪ উইকেটে হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় আইরিশরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন কেভিন ওব্রায়েন।

এছাড়া ৩৩ রান করেন উইলসন। দুই অঙ্কোর রান করতে পারেননি ছয়জন ব্যাটসম্যান। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন মোহাম্মদ আব্বাস। এছাড়া তিন উইকেট নেন শাদাব খান। দুটি উইকেট নেন মোহম্মদ আমির।

শনিবার ম্যালাহাইডের দ্য ভিলেজে টসে জিতে সফরকারী পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠান আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।

টসে হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ৩১০ রান নিয়ে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দলের হয়ে ফাহিম আশরাফ ৮৩, আসাদ শফিক ৬২, এবং শাদাব খান করেন ৫৫ রান। আয়ারল্যান্ডের হয়ে মারটাঘ নেন ৪ উইকেট। ৩ উইকেট শিকার করেন থম্পসন। ২ উইকেট নেন বয়েড র‌্যাঙ্কিন।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান ১ম ইনিংস: ৯৬ ওভারে ৩১০/৯ (ফাহিম ৮৩, শফিক ৬২, শাদাব ৫৫;মারটাঘ ৪/৪৫, থম্পসন ৩/৬২)।

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৪৭.২ ওভারে ১৩০/১০ (ওব্রায়েন ৪০, থম্পসন ৩৩*; আব্বাস ৪/৪৪, শাদাব ৩/৩১)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আব্বাস তাণ্ডবে অভিষেকে বিধ্বস্ত আইরিশরা

আপডেট সময় ১১:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮