ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র ছাড়াও ইউকে, কানাডা, ফ্রান্স, জাপান, ভারত, অস্ট্রেলিয়া, ইউএনডিপি, রাশিয়া, নরওয়ে, স্পেন, পাকিস্তানের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন বলে জানা গেছে।

রবিবার বিকালে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের নিয়ে বৈঠক শেষে অবশ্য বিএনপির কোনো নেতা কথা বলেননি।

বিএনপির পক্ষে বৈঠকে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তাবিথ আউয়াল, জেবা খান প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন না হওয়া, সুচিকিৎসা, সিটি করপোরেশন নির্বাচনসহ সার্বিক বিষয় নিয়ে বর্তমান অবস্থা কূটনীতিকদের কাছে তুলে ধরা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

এক দিনে ১৩ উইকেট হারিয়ে ইনিংস হারের মুখে অস্ট্রেলিয়া

কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

আপডেট সময় ০৯:০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮