ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু স্যাটেলাইট অবশ্যই উৎক্ষেপণ হবে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাত্র ৪৬ সেকেন্ডের জন্য গতকাল (বৃহস্পতিবার) স্যাটেলাইটের উৎক্ষেপণ সফল হয়নি। তবে আজ আবারও বাংলাদেশ সময় রাত ২টা ও যুক্তরাষ্ট্রের সময় রাত ৪টায় উৎক্ষেপণের কথা রয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটা খুব স্বাভাবিক ঘটনা। কারণ স্যাটেলাইট উৎক্ষেপণ অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। আকাশে মেঘ জমলে, বায়ুর ঘনত্ব বাড়লে স্যাটেলাইট পাঠানো যাবে না। তাই যে কোনো সময় এতে সমস্যা হতে পারে। তবে আজ যদি উৎক্ষেপণ নাও হয় তবে পরবর্তীতে আবারও সময় নির্ধারণ করা হবে। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। স্যাটেলাইট অবশ্যই মহাকাশে যাবে।

এর আগে জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইনসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

উল্লেখ্য, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রথমে ১৬ ডিসেম্বর তারিখ ঠিক করা হলেও হারিকেন আরমায় ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় তা পিছিয়ে যায়। এরপর কয়েক দফা সময় ঠিক হলেও আবহাওয়া অনুকূলে না থাকায় সেসব তারিখও পেছানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

বঙ্গবন্ধু স্যাটেলাইট অবশ্যই উৎক্ষেপণ হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:৪৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮