ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় মসজিদে হামলায় ইমাম নিহত, আহত ২

ডারবানের উপকণ্ঠে ইমাম হোসাইন মসজিদ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার ডারবানের কাছাকাছি একটি মসজিদে তিন সশস্ত্র ব্যক্তির হামলায় সেখানকার ইমাম নিহত হয়েছেন। এতে আহত হন মসজিদটির তত্ত্বাবধায়ক ও এক মুসল্লি।-খবর এএফপি ও রয়টার্সের।

ছুরি দিয়ে তাদের গলা, পেট ও হাঁটুতে আঘাত করা হয়েছে বলে দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন। জোহরের নামাজ পড়ে মুসল্লিরা বের হওয়ার পর ওই তিন ব্যক্তি বন্দুক ও ছুরি নিয়ে মসজিদে ঢুকে হামলা চালায়।

এর পর তারা পেট্রল বোমার বিস্ফোরণ ঘটালে মসজিদটিতে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের পর জানালা দিয়ে ঝাপিয়ে পড়েও এক ব্যক্তি আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, ভেরুলাম শহরের ইমাম হোসাইন মসজিদে হামলার ঘটনাটি ঘটেছে। হামলাকারীরা হিয়ানডা গাড়িতে করে পালিয়ে যায়। এখন পর্যন্ত তাদের আটক করা সম্ভব হয়নি।

পুলিশের মুখপাত্র নাকবাল গোওলা এক বিবৃতিতে বলেন, হামলার উদ্দেশ্য জানা যায়নি। তারা তিনটি হত্যাচেষ্টা ও অগ্নিসংযোগের অভিযোগে তদন্ত করছেন।

দক্ষিণ আফ্রিকায় এ ধরনের নৃশংস হামলা নজিরবিহীন বলে মনে করছেন পর্যবেক্ষকরা। সাড়ে পাঁচ কোটি জনসংখ্যার দেশটির ১.৫ শতাংশ মুসলমান।

বেসরকারি আইপিএসএস মেডিকেল রেসকিউ সার্ভিসের মুখপাত্র পল হার্বস্ট বলেন, ছুরিকাঘাতে ইমামের গলা কেটে ফেলা হয়েছে। হামলার শিকার হওয়ার কয়েক ঘণ্টা পরেই তিনি মারা গেছেন।

তিনি বলেন, এ ছাড়া ছুরিকাঘাতে মসজিদের তত্ত্বাবধায়ক ও এক মুসল্লি আহত হয়েছেন। ইমামকে চেপে ধরে তার গলায় ছুরি চালানো হয়েছে। বাকি দুজনের পেটে ও পায়ের কুঁচকিতে ছুরিকাঘাত করা হয়।

পল হার্বস্ট বলেন, হামলকারীরা পালিয়ে যাওয়ার আগে মসজিদের ভেতরে পেট্রল ও ৬টি বোমা নিক্ষেপ করে। এতে ভবনটিতে আগুন ধরে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় মসজিদে হামলায় ইমাম নিহত, আহত ২

আপডেট সময় ১২:৪৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮