ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

লালমনিরহাটে জাপার পাঁচ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণার প্রতিবাদে দলটির ওই আসনের পাঁচ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এমজি মোস্তফা ও হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মিজানুর রহমান মিলনের নেতৃত্বে নেতাকর্মীরা গণহারে এ পদত্যাগ করেন।

এ সময় লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে জাতীয় পার্টির প্রার্থী এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা মেজর (অব.) খালেদ আখতারকে অবাঞ্ছিত ঘোষণা এবং হাতীবান্ধা-পাটগ্রাম সচেতন নাগরিক ফোরাম নামে একটি কমিটি ঘোষণা করা হয়েছে।

হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আসিফ শাহরিয়ার সিজারের সভাপতিত্বে পদত্যাগ অনুষ্ঠানে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছিলেন।

সম্প্রতি লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ তার ব্যক্তিগত কর্মকর্তা মেজর (অব.) খালেদ আখতারের নাম ঘোষণা করেন। প্রার্থী ঘোষণার পর থেকেই হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মী প্রার্থী পরিবর্তনের দাবিতে প্রতিবাদ সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে এবং ওই প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করে। এতেও যখন প্রার্থী পরিবর্তন না হয়, তখন বিক্ষুব্ধ নেতাকর্মীরা পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

লালমনিরহাটে জাপার পাঁচ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

আপডেট সময় ০৯:২২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮