ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ৩৩ লাখ

অাকাশ জাতীয় ডেস্ক:

ষোল কোটি মানুষের বাংলাদেশে সাত কোটি ছাড়িয়েছে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা, যাদের অধিকাংশই মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। চলতি বছরের জুন পর্যন্ত সময়ের তথ্য হিসেবে করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির অভ্যন্তরীণ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা সাত কোটি ৩৩ লাখ ৪৭ হাজার। গত ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ৬ কোটি ৭২ লাখ ৪৫ হাজার। বিটিআরসির তথ্যে দেখা যায়, ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই এ সেবা নিচ্ছেন মোবাইল ফোন নেটওয়ার্কের মাধ্যমে। ছয় কোটি ৮৬ লাখ ৫০ হাজার গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করছে।

অন্যদিকে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্কের (পিএসটিএন) ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছাড়িয়েছে ৪৬ লাখ ২২ হাজার।

তবে বিটিআরসির প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ওয়াইম্যাক্স ইন্টারনেটে ক্রমাগত আগ্রহ হারাচ্ছেন গ্রাহকরা। ওয়াইম্যাক্স গ্রাহক দাঁড়িয়েছে ৭৫ হাজারে, গত বছর জুন নাগাদ গ্রাহক সংখ্যা ছিল ৩ লাখ ৫২ হাজার।বিটিআরসির হিসেবে, জুন মাস নাগাদ চারটি মোবাইল ফোন অপারেটরের মোট গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৫৯ লাখ ৮২ হাজার।

ছয় কোটি ১৫ লাখ ৭৯ হাজার গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে অপারেটর গ্রামীণফোন। রবি ও এয়ারটেল একীভূত হওয়ার পর রবির গ্রাহক সংখ্যা তিন কোটি ৯৫ লাখ ৭০ হাজার, বাংলালিংকের তিন কোটি ১৫ লাখ ৭২ হাজার এবং রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩২ লাখ ৬০ হাজার।

তবে সম্প্রতি তরঙ্গ ফিরে পাওয়া বাংলাদেশের প্রথম ও একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটর সিটিসেল গ্রাহকের কোনো তথ্য প্রকাশ করেনি নিয়ন্ত্রক সংস্থা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে ইন্টারনেট গ্রাহক ৭ কোটি ৩৩ লাখ

আপডেট সময় ১২:৩৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭