ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেনিয়ায় বাঁধ ভেঙে নিহত ১০

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কেনিয়ায় ভারী বর্ষণে একটি বাঁধ ভেঙে অন্তত ১০ জন নিহত এবং অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। দেশটির রাজধানী নাইরোবি থেকে ১৯০ কিলোমিটার উত্তর পশ্চিমে নাকুরু প্রদেশের সুবুকিয়া অঞ্চলের পাতেল ড্যাম ভেঙে এ ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

নাকুরু প্রদেশের গভর্নর লি কিয়াঞ্জুই জানান, বাঁধ ভেঙে যাওয়ায় বহু হতাহত হয়েছেন এবং অনেক সম্পদের ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করা যায়নি।

কেনিয়ার রেডক্রস জানিয়েছে যে তারা ৩৯ জন ব্যক্তিকে উদ্ধার করেছে। স্থানীয়রা কেনিয়ার ডেইলি নেশন পত্রিকাকে জানিয়েছে, বৃষ্টির পানির চাপে বিকট শব্দ করে ভেঙ্গে যায় পাতেল বাঁধ। এসময় শতাধিক ঘর বাড়ি প্লাবিত হয়েছে।

পুলিশের স্থানীয় প্রধান জাফেথ কিয়োকো জানিয়েছেন, ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেনিয়ায় বাঁধ ভেঙে নিহত ১০

আপডেট সময় ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮