ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাবেক প্রতিমন্ত্রী এবিএম শাহজাহান আর নেই

অাকাশ জাতীয় ডেস্ক:

সাবেক পাট প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর বগুড়া জেলা মুজিব বাহিনীর কমান্ডার এবিএম শাহজাহান (৭১) আর নেই। মঙ্গলবার সকালে তিনি ঢাকার উত্তরায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এবিএম শাহজাহানের প্রথম জানাজা মঙ্গলবার বাদ জোহর ঢাকার ১০ নম্বর সেক্টর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১১টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে দ্বিতীয়, বাদ জোহর তালোড়া পাইলট স্কুল মাঠে তৃতীয় এবং বিকাল ৩টায় গ্রামের বাড়ি তালোড়ার গাড়িবেলঘরিয়া চতুর্থ জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

এবিএম শাহজাহান বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক ও রূপালী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তিনি জাসদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সাবেক প্রতিমন্ত্রী এবিএম শাহজাহান আর নেই

আপডেট সময় ০৯:৪৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮