ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাশাপাশি ফ্লাটে মিলল ব্যাংকার ও কলেজ শিক্ষিকার লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার পাশাপাশি ফ্ল্যাট থেকে ব্যাংকার ও কলেজশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার দিবাগত রাত ১টার দিকে ব্যাংকার ফারুক হোসেন (৩০) ও কলেজশিক্ষিকা সানজিদার (৩৭) লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার নজরুল ইসলামের বাড়িতে কয়েক বছর ধরে ভাড়া রয়েছেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা সানজিদা খানম। তার স্বামী ঢাকায় ব্যবসা করেন।

এদিকে সোনালী ব্যাংকের স্টাফ পরিচয়ে ফারুক হোসেন দক্ষিণ ঝিলটুলী এলাকার পাশাপাশি ফ্ল্যাট এক মাস হল ভাড়া নিয়েছেন। ফ্যামিলি থাকার কথা বললেও তিনি ওই বাসায় ফ্যামিলি আনেননি।

উভয়েই পাশাপাশি ফ্ল্যাটে একা থাকতেন বলে জানা গেছে। ঘটনার রাতে ধস্তাধস্তির শব্দ পেয়ে পাশের বাড়ির লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। উভয় লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি এএফএম নাসিম দৈনিক আকাশকে বলেন, একজন নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিকভাবে নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে এবং ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

পাশাপাশি ফ্লাটে মিলল ব্যাংকার ও কলেজ শিক্ষিকার লাশ

আপডেট সময় ১০:৫৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮