ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

রাহুলের ব্যাটে পাঞ্জাবের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

লোকেশ রাহুলের ৮৪ রানের অনবদ্য ইনিংসে ভর করে নির্ধারিত ওভারের ৮ বল আগেই হেসেখেলে জয় পেল কিংস ইলেভেন পাঞ্জাব। এই জয়ে নয় খেলায় ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে প্রীতি জিনতার দলটি। সমান ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ।

চলতি আইপিএলের ৩৮তম ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে রাজস্থান রয়েলস। টার্গেট তাড়া করতে নেমে লোকেশ রাহুলের ৫৪ বলে সাত চার ও তিন ছক্কায় গড়া ৮৪ রানের লড়াকু ইনিংসে ভর করে ৬ উইকেটের জয় পায় পাঞ্জাব।

রোববার ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে জস বাটলারের (৫১) ফিফটিতে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে রাজস্থান। এছাড়া ২৮ ও ২৪ রান করে করেন স্যামসন ও গোপাল।

ব্যাটিংয়ে নেমে স্কোর বোর্ডে ১ রান তুলতেই ওপেনার আর্চি শর্টের উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে যায় রাজস্থান। এরপর ওয়ানডাউনে খেলতে নামা আজিঙ্কা রাহানেকে দুর্দান্ত এক ক্যাচে ফেরান ক্রিস গেইল।

দলীয় ৩৫ রানে চতুর্থ ওভারে অক্ষর প্যাটেলের বলে ফরোয়ার্ডে ক্যাচ তুলে দেন রাহানে। শূন্যে ভেসে উঠা বলটিকে তালুবন্দি করতে শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়ে ক্যচটি লুফে নেন গেইল। চল্লিশ ছুঁই ছুঁই গেইলের এমন অসাধারণ ক্যাচে আত্মবিশ্বাস চাঙ্গা হয় পাঞ্জাবের খেলোয়াড়দের।

তিন উইকেটে ৮৪ রান করা রাজস্থান, পরের ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ দিকে শ্রেয়াস গোপালের ১৬ বলে করা ২৪ রানে ভর করে ১৫২ রানে গিয়ে পৌঁছায় রাজস্থান। পাঞ্জাবের হয়ে ৪ ওভারে ২৭ রানে ৩ উইকেট নেন আফগান তরুণ অফস্পিনার মুজিব উর রহমান।

সংক্ষিপ্ত স্কোর:

রাজস্থান: ২০ ওভারে ১৫২/৯ (বাটলার ৫১, স্যামসন ২৮, গোপাল ২৪; মুজিব ৩/২৭)।

পাঞ্জাব: ১৮.৪ ওভারে ১৫৫/৪ (রাহুল ৮৪*, নায়ার ৩১)।

ফল: পাঞ্জাব ৬ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: মুজিব উর রহমান (পাঞ্জাব)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

রাহুলের ব্যাটে পাঞ্জাবের জয়

আপডেট সময় ১১:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮