ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দিল্লিকে হারিয়ে শীর্ষে সাকিবদের হায়দরাবাদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

শনিবার সন্ধ্যার আগেও শীর্ষে ছিল সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দরাবাদ। দিনের প্রথম খেলায় বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়ে শীর্ষে উঠে যায় চেন্নাই সুপার কিংস। রাতের খেলায় দিল্লিকে ৭ উইকেটে হারিয়ে চেন্নাইকে হটিয়ে ফের শীর্ষে উঠে যায় সাকিবদের হায়দরাবাদ।

এই জয়ে ৯ খেলায় ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে হায়দরাবাদ। এক ম্যাচ বেশি খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে চেন্নাই। ৯ খেলায় ১০ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান কলকাতার।

সাকিবদের শীর্ষে উঠার দিনে কপাল পুড়েছে দিল্লি ডেয়ারডেভিলসের। এদিন হেরে যাওয়ায় আইপিএলের চলতি ১১তম আসর থেকে ছিটকে গেল দিল্লি। দিল্লির শেষ চার ম্যাচ এখন হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষার।

শনিবার বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে দিল্লি। দলের হয়ে পৃথ্বী করেন ৬৫ রান। এছাড়া ৪৪ রান করেন দলীয় অধিনায়ক শ্রেয়স আয়ার। শেষ দিকে ১৩ বলে ২৩ রান করেন বিজয় শঙ্কর।

টার্গেট তাড়া করতে নেমে ১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ। দলের জয়ে ৪৫ রান করেন ওপেনার অ্যালেক্স হেলস। ৩৩ ও ৩১ রান করে করেন শেখর ধাওয়ান ও অধিনায়ক কেন উইলিয়ামসন। শেষ দিকে ১২ বলে ২৭ রানে করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইউসুফ পাঠান।

হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমেই শুরুতে বিপদে পড়ে যায় দিল্লির দলটি। দুর্ভাগ্যবশত রান আউটের ফাঁদে পড়েন গ্ল্যান ম্যাক্সওয়েল।

আইপিএলের চলতি আসরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি ম্যাক্সওয়েল। শনিবারের আগে ৮ ম্যাচ খেলে ১৩১ রান করা এ অস্ট্রেলিয়ান অলরাউন্ডার এদিন ফেরেন মাত্র ২ রানে।

তার বিদায়ের পর ব্যাটিংয়ে ঝড় তুলেন পৃথ্বী সো। ১৮ বছরের এই তরুণ শনিবার হায়দরাবাদে দানবীয় ব্যাটিং করেন। ২৫ বলে ফিফটি তুলে নেয়া ভারতীয় এই তরুণ ওপেনারকে ফেরান রশিদ খান। তার আগে ৩৬ বলে তিন ছক্কা এবং ছয় বাউন্ডারিতে ৬৫ রান করে যান মহারাষ্ট্রে জন্ম নেয়া এই ক্রিকেটার।

এরপর দলকে এগিয়ে নিতে লড়াই চালিয়ে যান অধিনায়ক শ্রেয়স আয়ার। সাজঘরে ফেরার আগে ৩৬ বলে তিন চার ও দুই ছক্কায় ৪৪ রান করে ফেরেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দিল্লিকে হারিয়ে শীর্ষে সাকিবদের হায়দরাবাদ

আপডেট সময় ১১:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮