ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

চেন্নাইকে হারিয়ে কলকাতার সহজ জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

চেন্নাই সুপার কিংসের দেয়া ১৭৮ রানের চ্যালেঞ্জ সহজেই টপকে গেল কলকাতা নাইট রাইডার্স। এই রানকে মামুলি বানিয়ে ছাড়লেন শুভমান গিল আর দীনেশ কার্তিক। এই যুগলের ব্যাটে চড়ে চেন্নাইকে ৬ উইকেট আর ১৪ বল হাতে রেখে হারিয়েছে কলকাতা।

৩৬ বলে ৬ বাউন্ডারি আর ২ ছক্কায় হার না মানা ৫৭ রানের ইনিংস খেলেন গিল। অধিনায়ক কার্তিক ১৮ বলে ৭ চার আর ১ ছক্কায় করেন অপরাজিত ৪৫ রান। এছাড়া সুনীল নারিন ওপেনিংয়ে নেমে ২০ বলে করেন ৩২ রান।

এর আগে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস তুলেছিল ৫ উইকেটে ১৭৮ রান। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল চেন্নাইয়ের। ফাফ ডু প্লেসিস আর শেন ওয়াটসন ৩১ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৪৮ রান।

১৫ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ রান করা ডু প্লেসিসকে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন পীযূষ চাওলা। দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নাকে নিয়ে তবু চালিয়েই খেলেছেন ওয়াটসন। এই উইকেটে তারা গড়েছেন ৪৩ রানের জুটি।

২৫ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৬ রান করে সুনীল নারিনের শিকার হন ওয়াটসন। অল্প ব্যবধানে সুরেশ রায়নাও ২৬ বলে ৩১ রান করে ফিরেন কুলদ্বীপ যাদবের বলে। এরপর ১৭ বলে ২১ রান করে আম্বাতি রাইডুও নারিনের বলে বোল্ড হলে ১১৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে চেন্নাই।

পরের সময়টায় অবশ্য বরাবরের মতো চালিয়ে খেলেছেন ধোনি। দলকে লড়াকু পুঁজি এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন চেন্নাই অধিনায়ক। এর মাঝে ১২ বলে ১৩ রান করে আউট হয়ে যান জাদেজা।

তবে ধোনি শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ২৫ বলে ৪৩ রান নিয়ে। ঝড়ো এই ইনিংসে ১টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কা হাঁকান চেন্নাইয়ের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

চেন্নাইকে হারিয়ে কলকাতার সহজ জয়

আপডেট সময় ১২:২০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮