ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চেন্নাইয়ের কাছে দিল্লি পরাজয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

তীরে গিয়ে তরী ডুবল দিল্লি ডেয়ারডেভিলসের। ২১২ রানের পাহাড়সম স্কোর তাড়া করতে নেমে ১৯৮ রানে থেমে যায় দিল্লি। লড়াই করেও শেষ পর্যন্ত ১৩ রানে পরাজয় বরণ করে দিল্লির দলটি।

চলতি আইপিএলের ৩০তম ম্যাচে আগে ব্যাট করে শেন ওয়াটসনের ৭৮ এবং ধোনির ৫১ রানে ভর করে ২১১ সংগ্রহ করে চেন্নাই। টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত বিশ ওভারে ১৯৮ রানে থেমে যায় দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করে রিশস প্যান্ট। এছাড়া ৫৪ রান করে বিজয় শঙ্কর।

এ বছরই ৩৭ বছরে পা দেবেন অস্ট্রেলিয়ান ওপেনার শেন ওয়াটসন এবং ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই দুই ‘বুড়ো’র ব্যাটে ভর করে ২১১/৪ রানের পাহাড় গড়েছে চেন্নাই সুপার কিংস।

সোমবার পুনের মহারাষ্ট্রের ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং নেমে উড়ন্ত সূচনা করে চেন্নাই।

উদ্বোধনীতে ফাফ ডু প্লেসিসকে সঙ্গে নিয়ে ১০.৫ ওভারে ১০২ রানের জুটি গড়েন শেন ওয়াটসন। এরপর ২৮ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা থমকে যায় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই দলটি।

৩৩ বলে ৩৩ রান করে প্লেসিস আউট হলেও ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান ওয়াটসন। দিল্লির লেগ স্পিনার অমিত মিশ্রর গুগলিতে বিভ্রান্ত হওয়ার আগে ৪০ বলে ৭ ছয় এবং ৪ বাউন্ডারিতে ৭৮ রান করে ফেরেন ‘বুড়ো’ ওয়াটসন। চতুর্থ উইকেটে আম্বাতি রাইডুকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালান ধোনি। একের পর এক হেলিকপ্টার শর্টে বল বাউন্ডারি ছাড়া করেন ধোনি।

ইনিংস শেষ হওয়ার ১ বল বাকি থাকতে রান আউটের ফাঁদে পড়ে যান রাইডু। তার আগে ধোনির সঙ্গে ৩৬ বলে ৭৯ রানের

পার্টনারশিপ গড়েন। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৫ বাউন্ডারি এবং ১ ছয়ে ৪১ রান করেন রাইডু। মাত্র ২২ বল খেলে ৫ ছক্কা এবং ২ বাউন্ডারির সাহায্যে ৫১ রান করে অপরাজিত থাকেন ধোনি।

‘বুড়ো’ ওয়াটসন (৭৮) এবং ধোনির (৫১) জোড়া ফিফটি এবং রাইডুর ৪১ রানে ভর করে ৫ উইকেটে ২১১ রানের পাহাড় গড়ে চেন্নাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চেন্নাইয়ের কাছে দিল্লি পরাজয়

আপডেট সময় ১২:২৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮