ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি

পরিচয় নিশ্চিত হয়ে হামলা, রাম দায়ের কোপে বৃদ্ধার পা বিচ্ছিন্ন

পা বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হোসনে আরা বেগম

অাকাশ জাতীয় ডেস্ক:

মাগরিবের নামাজের আগে অজ্ঞাত এক ব্যক্তি এসে গৃহকর্ত্রীর পরিচয় জানতে চায়। পরিচয় নিশ্চিত হয়ে ব্যাগ থেকে রাম দা বের করে তার বাম পায়ের গোড়ালি বরাবর সজোরে কোপ দেয়। এতে ওই বৃদ্ধা গৃহকর্ত্রীর পা বিচ্ছিন্ন হয়ে যায়। বাগেরহাটের শরণখোলায় এক পল্লীতে এমন ঘটনা ঘটেছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সেচিকিৎসা দেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

আহত হোসনে আরা বেগম (৭২) উপজেলার ধানসাগর ইউনিয়নের আমড়াগাছিয়ার কালিবাড়ি গ্রামের নুরুল ইসলাম মিয়ার স্ত্রী ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর মোস্তফা কামালের মা।

শুক্রবার সন্ধ্যায় ওই ইউনিয়নের আমড়াগাছিয়ার কালিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মেজর (অব.) মোস্তফা কামাল ও এলাকাবাসী জানান, কালিবাড়ি গ্রামের আহত হোসনে আরা বেগম মাগরিবের নামাজের আগে বাড়ির সামনে পায়চারি করছিলেন।

এমন সময় অজ্ঞাত এক ব্যক্তি এসে তার পরিচয় জানতে চান। পরিচয় নিশ্চিত হয়ে হাতে থাকা ব্যাগ থেকে রাম দা বের করে তার বাম পায়ের গোড়ালি বরাবর সজোরে কোপ দেয়।

এতে তার পায়ের নিচের অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ওই সন্ত্রাসী দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত হোসনে আরাকে বিচ্ছিন্ন পাসহ শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওইদিন রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যান।তবে, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য তপু বিশ্বাস জানান, ঘটনাটি পূর্বপরিকল্পিত।

চিকিৎসকের বরাত দিয়ে স্বজনরা জানান, হোসনে আরা বেগমের বিচ্ছিন্ন পা জোড়া লাগানো সম্ভব হয়নি। তবে তিনি শঙ্কামুক্ত।

শরণখোলা থানার ওসি মো. কবিরুল ইসলাম জানান, পূর্বশত্রুতা ধরে কেউ হয়তো এ ঘটনা ঘটিয়েছে। হামলাকারীর সন্ধানে পুলিশি অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত সব ধরনের সহযোগিতা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

পরিচয় নিশ্চিত হয়ে হামলা, রাম দায়ের কোপে বৃদ্ধার পা বিচ্ছিন্ন

আপডেট সময় ০৫:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ২১ এপ্রিল ২০১৮