ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

স্ট্রেচারে কাতরাচ্ছেন রোগী, ফেসবুকে ব্যস্ত ওয়ার্ড মাস্টার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হাসপাতালের স্ট্রেচারে কাতরাচ্ছেন রোগী। আর ওদিকে ওয়ার্ড মাস্টার মগ্ন ফেসবুকে। এভাবেই কেটে গেল ২ ঘণ্টা। আর তাতেই চরম পরিণতি। কর্তৃপক্ষের উদাসীনতায় রোগী মৃত্যুর অভিযোগ ভারতের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে।

জলপাইগুড়ির রায়কতপাড়ার বাসিন্দা শম্ভু কুমার ঝা তার স্ত্রী মঞ্জু দেবীকে রোববার পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করেন। রোগীর রিপোর্ট দেখে চিকিৎসক দ্রুত আইসিইউতে ভর্তির পরামর্শ দেন। অভিযোগ, সেই সময় কর্তব্যরত ওয়ার্ড মাস্টার পাক্কা দু ঘণ্টা হাসপাতালে আটকে রাখেন। এর পরেই তিনি ফেসবুকে মগ্ন হয়ে যান।

ঘণ্টা দুয়েকবাদে অ্যাম্বুলেন্স এলে রোগীকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রোগীকে মৃত ঘোষণা করেন। এর পরেই ক্ষোভে ফেটে পড়ে রোগীর পরিবার। ওয়ার্ড মাস্টারের ঘরে শুরু হয় বিক্ষোভ। পরে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ দায়ের হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসাপাতাল সুপারের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

স্ট্রেচারে কাতরাচ্ছেন রোগী, ফেসবুকে ব্যস্ত ওয়ার্ড মাস্টার

আপডেট সময় ০৩:১৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮