ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় রায় ঘোষণার পর বিচারকের পদত্যাগ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের হায়দরাবাদের মক্কা মসজিদ বিস্ফোরণের ঘটনায় পাঁচ কট্টরপন্থী হিন্দুত্ববাদীকে খালাস দেয়ার কয়েক ঘণ্টার মাথায় পদত্যাগ করেছেন মামলার বিচারক।

দীর্ঘ ১১ বছর পর সোমবার বিকালে ওই মামলার রায় দেন বিচারক রবীন্দ্র রেড্ডি।

রায়ে তিনি বলেন, ভারতের শীর্ষ সন্ত্রাসবিরোধী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) অভিযুক্তদের কারও অপরাধ প্রমাণ করতে পারেনি। প্রমাণের অভাবেই তাকে খালাস দেয়া হয়েছে।

২০০৭ সালের ১৮ মে জুমার নামাজের সময় ওই বিস্ফোরণে ৯ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছিলেন।

এ ঘটনায় অভিযুক্তদের সবাই ‘অভিনব ভারত’ নামে একটি কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য।

তাদের অন্যতম পশ্চিমবঙ্গের হুগলি জেলার গেরুয়াধারী সন্ন্যাসী অসীমানন্দ। তিনি একসময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-আরএসএসের সদস্য ছিলেন। সন্ন্যাসব্রত গ্রহণের আগে তার নাম ছিল নবকুমার সরকার।

তিনি বহুদিন পশ্চিম ও মধ্য ভারতে আদিবাসীদের মধ্যে কাজ করেছেন। মক্কা মসজিদ, আজমির শরিফ ও সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের তিনটি ঘটনাতেই তিনি মূল অভিযুক্ত।

এর মধ্যে সমঝোতা এক্সপ্রেস মামলায় অসীমানন্দ জামিনে আছেন। আর আজমির মামলায় খালাস পাওয়ার পর মক্কা মসজিদ হামলায়ও তাকে আদালত নির্দোষ ঘোষণা করলেন।

কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ এ রায়ের পর মন্তব্য করেছেন- সরকার যে নিজের ইচ্ছেমতো এসব সংস্থাকে ব্যবহার করছে, আজকের রায় তার আরও একটি প্রমাণ।

আজাদ বলেন, আমরা একের পর এক ঘটনায় দেখছি বিরোধী নেতাদের ভয় দেখাতে বা হেনস্তা করতে। সত্যিকে মিথ্যে বা মিথ্যেকে সত্যি বানাতে এসব সংস্থাকে সরকার কাজে লাগাচ্ছে। আর এটি চলছে এ সরকার ক্ষমতায় আসার পর থেকে গত চার বছর ধরেই।

তিনি বলেন, এতদিন অন্তত বিচার বিভাগের ওপর মানুষের ভরসাটুকু ছিল- জানি না সেটিও এবার কোথায় যাবে!

হায়দরাবাদের এমপি আসাদুদ্দিন ওয়াইসিও টুইট করে বলেন, মোদি সরকারের আমলে মক্কা মসজিদ মামলায় একের পর এক সাক্ষী বিগড়ে গেছেন, এমনকি রাষ্ট্রপক্ষ অভিযুক্তদের জামিনের বিরোধিতা পর্যন্ত করেনি।

বিজেপি অবশ্য এদিন রায় ঘোষণার ঘন্টাখানেকের মধ্যেই দিল্লিতে বিশেষ সংবাদ সম্মেলন করে দাবি করেছে, আজকের রায় কংগ্রেসি ষড়যন্ত্রের এক কড়া জবাব।

বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র সেখানে বলেন, কংগ্রেসের জয়পুর অধিবেশনে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্ধে হিন্দু সন্ত্রাসের কথা প্রথমবার উচ্চারণ করে হাজার কোটি বছরের হিন্দু সভ্যতাকে প্রথম অপমান করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মক্কা মসজিদ বিস্ফোরণ মামলায় রায় ঘোষণার পর বিচারকের পদত্যাগ

আপডেট সময় ০২:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ এপ্রিল ২০১৮