ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাধীন কার্ডে দেশে আসবে ফ্রিল্যান্সারদের টাকা

আকাশ আইসিটি ডেস্ক:

বেসিস ও মাস্টারকার্ডের সহযোগিতায় ব্যাংক এশিয়া ফ্রিল্যান্সারদের আয়ের টাকা সহজে দেশে আনার জন্য চালু করেছে ‘স্বাধীন’ ফ্রিল্যান্সার কার্ড।

এই কার্ডের মাধ্যমে ফ্রিল্যান্সারা যেকোনো আন্তর্জাতিক নিয়োগ প্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণ করতে পারবেন। গ্রহণকৃত অর্থের ৭০ ভাগ মার্কিন ডলার কার্ডে সংরক্ষণ করতে পারবেন। যা দেশ-বিদেশের যেকোনো অনলাইন কেনাকাটায় ব্যবহার করা যাবে। চাইলে পুরো অর্থই উত্তোলন করা যাবে।

বাংলাদেশে সাড়ে ছয় লাখ নিবন্ধিত ফ্রিল্যান্সার রয়েছেন যাদের মধ্যে ৫ লাখ মাসিক বেতনের ভিত্তিতে দেশে বসেই কাজ করছেন। তারা তাদের আয়ের টাকা নিরাপদে স্বাধীন কার্ডের মাধ্যমে দেশে আনতে পারবেন।

রাজধানীর একটি হোটেলে সোমবার সন্ধ্যায় এ কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংক এশিয়া লিমিটেডের চেয়ারম্যান এ রউফ চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির, মাস্টারকার্ড ভারতের কান্ট্রি কর্পোরেট অফিসার ও সাউথ এশিয়া ডিভিশন প্রেসিডেন্ট পরুস সিং এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাধীন কার্ডে দেশে আসবে ফ্রিল্যান্সারদের টাকা

আপডেট সময় ১০:৩৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮