ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

পরকীয়া জেনে ফেলায় সন্তানকে পুড়িয়ে হত্যা করল মা

অাকাশ জাতীয় ডেস্ক:

পরকীয়ার কথা জেনে ফেলায় প্রেমিকের সহযোগিতায় নিজের দুই শিশুসন্তানকে ঘুমন্ত অবস্থায় কাঁথায় পেঁচিয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এক মা।

এতে হৃদয় নামে তার ৯ বছরের এক ছেলে ঘটনাস্থলেই মারা গেছে। দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে তার সাত বছরের ছেলে শিহাবকে।

এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মা শেফালী বেগমকে। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের বারইপাড়া গ্রামের লিবিয়া প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী।

শুক্রবার সকালে শিশু হৃদয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা আরেক শিশু শিহাবকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শেফালীর সঙ্গে পাশের বাড়ির মোমেনের দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। বিষয়টি নিয়ে শেফালীর সঙ্গে পরিবারের লোকজনের মনোমালিন্য হয়। এ কারণে নিজ সন্তানদের হত্যার পরিকল্পনা করে শেফালী ও তার প্রেমিক।

শুক্রবার ভোররাতে মা শেফালী ও তার প্রেমিক মোমেন ঘুমন্ত অবস্থায় দুই শিশুসন্তান হৃদয় ও শিহাবকে কাঁথায় পেঁচিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ঝলসে যায় দুই শিশুর দেহ।

এ সময় দুই শিশুর আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। তবে এর মধ্যেই আগুনে পুড়ে মারা যায় হৃদয়।

গুরুতর দগ্ধ অবস্থায় শিহাবকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন।

আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, এ ঘটনায় দুই শিশুর মা শেফালী বেগমকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে তার প্রেমিক মোমেন পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

পরকীয়া জেনে ফেলায় সন্তানকে পুড়িয়ে হত্যা করল মা

আপডেট সময় ০৫:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮