ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদ্যুতায়ন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে দুবার বিদ্যুৎ বিভ্রাট

অাকাশ জাতীয় ডেস্ক:

দিনাজপুরের দুটি উপজেলাসহ দেশের ১২টি জেলার ১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলাকালে দুবার বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ ভিডিও কনফারেন্স হয়।

তবে এটি সাময়িক সময়ের জন্য হলেও লোডশেডিং নয়, ৩৩ কেভি লাইনের ফল্টের কারণেই অল্প সময়ের জন্য এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন করছিলেন। এই ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন, দেশের ১২টি জেলার ১৫টি উপজেলার প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, রাজনীতিবিদ, বিদ্যুতের উপকারভোগীসহ বিভিন্ন স্তরের মানুষ।

দিনাজপুরের সদর ও বিরামপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজন করা হয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই ভিডিও কনফারেন্সের। কিন্তু দেশের ১২টি স্থান থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স চলাকালীন দিনাজপুরে পরপর দুবার বিদ্যুৎ বিভ্রাট ঘটে। তবে তখন দিনাজপুরের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলছিল না।

শতভাগ বিদ্যুতায়ন উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দুবার বিদ্যুৎ বিভ্রাট প্রসঙ্গে দিনাজপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ রুবেল আহমেদ দৈনিক আকাশকে জানান, এটি কোনো লোডশেডিং নয়। এটি হয়েছে পূর্বসাদিপুরে ৩৩ কেভি লাইনের ফল্টের কারণে। সেখানে ফল্টের কারণে গ্রিড থেকে লাইনটি বন্ধ হয়ে যায়।

তিনি জানান, তবে এটি কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা চালু করতে পেরেছি। আর যেটুকু সময় লেগেছে, তা ভিডিও কনফারেন্সের ইলেকট্রনিকস ডিভাইসগুলো চালু হওয়ার জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিদ্যুতায়ন উপলক্ষে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে দুবার বিদ্যুৎ বিভ্রাট

আপডেট সময় ০১:৩০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮