ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার ছাত্রলীগ নেত্রী এশা

অাকাশ জাতীয় ডেস্ক:

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্রীকে পিটিয়ে আহত করার ঘটনার বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কৃত হয়েছেন ঢাবির সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতি ইসরাত জাহান এশা। মঙ্গলবার গভীর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে এশাকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেন।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এশাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই কারণে এশাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগও। গতকাল রাতেই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এশাকে সংগঠন থেকেও বহিষ্কার করা হয়।

জানা গেছে, কোটা সংস্কারের আন্দোলনে অংশ নেয়ায় গতকাল রাতে উদ্ভিদ বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী মোর্শেদা আক্তারকে নিজের রুমে ডেকে নিয়ে যান হলের সভাপতি ইফফাত জাহান। পরে তাকে মারধর করেন। একপর্যায়ে মোর্শেদার পা ধারালো বস্তুর আঘাতে কেটে যায় বলে হলের অনেক সাধারণ ছাত্রী অভিযোগ করেন। এছাড়া অপর একজনের মাথায় সেলাই দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় রাতেই এশাকে দল থেকে বহিষ্কার করে ছাত্রলীগ। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনও এশাকে হল ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার ছাত্রলীগ নেত্রী এশা

আপডেট সময় ১০:২৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ এপ্রিল ২০১৮