ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাবিতে পুলিশের টিয়ারশেলে প্রক্টরসহ অর্ধশতাধিক আহত

অাকাশ জাতীয় ডেস্ক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের প্রধান সড়ক অবরোধ করে অবস্থান নেয়শিক্ষার্থীরা। দুপুর পৌনে ১টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের।

প্রত্যক্ষদশীরা জানান, পুলিশের ছোড়া টিয়ারশেলে প্রক্টর সিকদার মো. জুলকারনাইন অজ্ঞান হয়ে পড়েন। এ ঘটনায় একজন সহকারী প্রক্টরও আহত হয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে থাকে।

এর আগে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহাসড়ক অবরোধ করেন।

রোববার রাতেও ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাবিতে পুলিশের টিয়ারশেলে প্রক্টরসহ অর্ধশতাধিক আহত

আপডেট সময় ০২:৩৬:১২ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮