ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকারি হাসপাতালের ওপর আস্থা রাখুন: খালেদা জিয়াকে নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতাল বাদ দিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসার ওপর আস্থা রাখতে বলেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার বিশ্ব স্বাস্থ্য দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম খালেদা জিয়াকে উদ্দেশ করে এ কথা বলেন। এর আগে বেসরকারি একটি হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার কথা জানিয়েছিল বিএনপি।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমাদের সাবেক প্রধানমন্ত্রীর যে কোনো চিকিৎসার ব্যাপারে আদালতের নির্দেশনা অনুযায়ী যা যা করা দরকার আমরা করছি, ইনশাআল্লাহ আমরা করব। এ ব্যাপারে কোনো ঘাটতি হবে না। তার সুচিকিৎসার সব ব্যবস্থা করবেন। কোনো যেন ঘাটতি না থাকে। তারা একটা বেসরকারি হসপিটালের কথা বলেছেন, আমি শুধু বলতে চাই, বঙ্গবন্ধু মেডিকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠান। এখানে অভিজ্ঞ ডাক্তার আছে, চিকিৎসক আছে। কারো প্রতি চিকিৎসার অবহেলার কোনো কারণ নেই। আপনি আস্থা রাখুন।’

ডাক্তারদের চিকিৎসা ব্যয় কমিয়ে সুচিকিৎসা দেয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘আপনি দয়া করে অহেতুক টেস্টের পরিধি বাড়াবেন না। অহেতুক আপনি ওষুধের পরিধি বাড়াবেন না। যে ভালো ডাক্তার সে কম ওষুধ দিয়ে ভালো করতে পারেন। রোগ ধরতে হবে। রোগ ধরতে পারলেই তো সে ভালো ডাক্তার। রোগ না ধরে তো খালি পেমেন্ট করলে তো হবে না। এসব কিছু ওয়ার্নিং দিয়ে বন্ধ করেছি আমি।’

এ ছাড়াও এ বছরই আরো ১০ হাজার চিকিৎসক নিয়োগ পাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গ্রামেগঞ্জে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। মোহাম্মদ নাসিম বলেন, ‘গ্রামেগঞ্জে সয়লাব করে দেব ইনশাআল্লাহ, যেন ডাক্তার যাতে কম না থাকে।’

এ সময় তিনি বলেন, চিকিৎসার ব্যাপারে চিকিৎসক, রোগী ও তার স্বজনদের পরস্পরের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে নিয়মতান্ত্রিক প্রতিবাদ জানানোর পরামর্শ দেন এবং হামলা, ভাঙচুর ও ধর্মঘট না করার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

দিনাজপুরে বস্তা থেকে সাপ বের করার সময় ছোবলে সাপুড়ের

সরকারি হাসপাতালের ওপর আস্থা রাখুন: খালেদা জিয়াকে নাসিম

আপডেট সময় ০৯:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ৭ এপ্রিল ২০১৮