ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি আরব ও ইসরাইলের শত্রু একই: সালমান

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং তার দেশের অভিন্ন শত্রু রয়েছে। একথার মধ্যদিয়ে তিনি দৃশ্যত ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অভিন্ন শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি বিন সালমান বলেছেন, ফিলিস্তিন সংকটের সমাধান হলেই সৌদি আরব ইসরাইলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে।

টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো পরিষ্কার করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরলেন। তিনি স্পষ্ট করে বলেছেন, ফিলিস্তিনিরাই হচ্ছে ইসরাইল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করার পথে একমাত্র বাধা। তার এ সাক্ষাৎকার গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত হয়েছে।

বিন সালমান বলেন, “আমাদের একটি অভিন্ন শত্রু রয়েছে এবং আমাদের সামনে অর্থনৈতিক সহযোগিতা করার ব্যাপক সম্ভাবনা রয়েছে।” এর আগে সৌদি যুবরাজ আটলান্টিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিনিদের মতো ইসরাইলেরও ভূমির অধিকার আছে। তার এ বক্তব্যকে ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে সৌদি অবস্থানের নাটকীয় পরিবর্তন বলে মনে করা হচ্ছে। কয়েকদিন আগে টাইম ম্যাগাজিনের সঙ্গে দেয়া সাক্ষাৎকারেও বিন সালমান তার একই অবস্থান তুলে ধরে বলেছেন, “ফিলিস্তিনিদের মতো ইসরাইলিদেরও মাতৃভূমির অধিকার আছে।” তিনি ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনিদের সহাবস্থান করা উচিত বলে মন্তব্য করেন।

আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে সৌদি আরবের দহরম মহরম থাকলেও এর আগে সৌদি আরবের কোনো সিনিয়র নেতা ইসরাইলের পক্ষে প্রকাশ্যে এধরনের কথাবার্তা বলেন নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি আরব ও ইসরাইলের শত্রু একই: সালমান

আপডেট সময় ০২:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮