ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে: মির্জা ফখরুল নারী ও শিশু নির্যাতনকারী ‘সমাজের শত্রু’: সমাজকল্যাণমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বে: মাহদী আমিন মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব: এমপি মনিরুল হক দেশের রিজার্ভে ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে উন্নয়ন বন্ধ হবে: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উন্নয়নকামী জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, বিএনপি-জামায়াত চক্র ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন বন্ধ হয়ে যাবে। দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।

বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জে মুক্তির সোপানে পরিবার পরিকল্পনা অধিদফতরের এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উন্নয়ন ও শান্তির স্বার্থে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ, জনগণ ভোটের মালিক। ভোটাররা নির্ধারণ করবে কোন দল ক্ষমতায় আসবে, কারা দেশ পরিচালনা করবে।

সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলালুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও সদর উপজেলা টিএফপিও রেবেকা সুলতান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে উন্নয়ন বন্ধ হবে: নাসিম

আপডেট সময় ১০:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮