ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইপিএলে এবার আসল নতুন নিয়ম!

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্রিকেটারদের চার-ছক্কা দেখে চিয়ারলিডাররা নাচেন। দলের বোলারের আগুনে বোলিংয়ে বিপক্ষের ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরলেও একই দৃশ্য দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। তাই বলে মোটেও ভাববেন না, চিয়ারলিডারদের ব্যক্তিগতভাবে জানেন ক্রিকেটাররা। ক্রিকেটার-চিয়ারলিডাররা একে অপরকে কিন্তু চেনেনই না। দেখা সাক্ষাতের উপায়ও বন্ধ। অতীতে নৈশ পার্টিতে ক্রিকেটার ও চিয়ারলিডারদের মোলাকাত হতো। কথাবার্তা হতো। সেই কথাবার্তা গড়াত বহুদূর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইপিএলের নৈশ পার্টির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বোর্ডের সিদ্ধান্তেই চিয়ারলিডারদের সঙ্গে ক্রিকেটারদের সাক্ষাৎও নিষিদ্ধ।

অতীতে চিয়ারলিডার ও ক্রিকেটারদের নিয়ে বিতর্ক কম হয়নি। প্রথমবারের আইপিএলে বিতর্ক অন্য মাত্রায় পৌঁছেছিল। ২০০৮ সালের সেই আইপিএল-এ নৈশপার্টিতে একসঙ্গে দেখা যেত চিয়ারলিডার ও ক্রিকেটারদের। সেখানেই বিতর্কের আগুন জ্বলেছিল। দক্ষিণ আফ্রিকার এক চিয়ারলিডার গ্রেম স্মিথের বিরুদ্ধে বড়সড় অভিযোগ এনেছিলেন। আইপিএলের মাঝপথেই সেই চিয়ারলিডারকে পত্রপাঠ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকেই সতর্ক সবাই। আগে একই হোটেলে দেখা যেত ক্রিকেটার ও চিয়ারলিডারদের। বোর্ডের সিদ্ধান্তের পরে সব বন্ধ।

আইপিএলে স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে। বোর্ডের ধারণা, ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত যারা, তারা এই নৈশ পার্টিকেই পাখির চোখ করত। এই পার্টিতেই মহিলাদের মাধ্যমে ফিক্সাররা ম্যাচ গড়াপেটার প্রস্তাব পাঠাতেন ক্রিকেটারদের। সেই সব বন্ধ করার জন্যই বোর্ড কড়া পদক্ষেপ করে। নৈশ পার্টি বন্ধ। ক্রিকেটারদের সঙ্গে চিয়ারলিডারদের মুখ দেখাদেখি বন্ধ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আইপিএলে এবার আসল নতুন নিয়ম!

আপডেট সময় ১১:১৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮