ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

রোহিত-বুমরাহদের সঙ্গে অনুশীলনে মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আইপিএলে নিজের প্রথম আসরেই চমক দেখান মোস্তাফিজুর রহমান। তার অসাধারণ বোলিং নৈপুণ্যে প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলে সানরাইজার্স হায়দরাবাদ। তবে দ্বিতীয় আসরটি ভালো কাটেনি কাটার মাস্টারের। মাত্র এক ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হয় তাকে। বোঝায় যাচ্ছিল, হায়দরবাদে তার দিন শেষ। অবশেষে তাই ফলেছে।

একাদশ আসরে মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে হায়দরাবাদ। নতুন ঠিকানা গেঁড়েছেন মুম্বাই ইন্ডিয়ানসে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের এবারের আসরে অংশ নিতে ইতিমধ্যে মুম্বাইয়ে পৌঁছেছেন তিনি। দলের সঙ্গে যোগও দিয়েছেন।

যোগ দিয়েই সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন বাংলাদেশের বোলিং বিস্ময়। দলপতি রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়াদের সঙ্গে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন দ্য ফিজ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খেলোয়াড়দের অনুশীলনের কয়েকটি ছবি পোস্ট করেছে মুম্বাই ইন্ডিয়ানস। ক্যাপশনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা লিখেছে- রোহিত, বুমরাহ, মোস্তাফিজুর। সেরা তিন তারকা (তারকা চিহ্ন দিয়ে) এমআই ক্যাম্পে যোগ দিয়েছেন।

এর আগে নিজেদের পেজে ব্যাগসহ ছবি দিয়ে মোস্তাফিজের পৌঁছার কথা জানায় মুম্বাই। ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজিটি লেখে- ‘সে এখানে। ব্যাগভর্তি কৌশল নিয়ে পৌঁছেছে মোস্তাফিজুর রহমান।

আগামী ৭ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে মাল্টি মিলিয়ন ডলারের এ টুর্নামেন্টের। এবার ২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে মুম্বাই। প্রথম দিনেই মাঠে দেখা যেতে পারে তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

রোহিত-বুমরাহদের সঙ্গে অনুশীলনে মোস্তাফিজ

আপডেট সময় ০৪:১৭:১৭ অপরাহ্ন, সোমবার, ২ এপ্রিল ২০১৮