ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান বনানীতে নির্মাণাধীন আবাসিক ভবনে এডিস মশার লার্ভা, জরিমানা ৫০ হাজার জুয়া ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে ইরানের ড্রোন হামলা, জাতিসংঘের উদ্ধারকাজ স্থগিত গুলি করে ছোট ভাইকে হত্যা, ৮ বছর পর বোন গ্রেফতার বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রী সংস্কার বাস্তবায়নে জুলাই সংগঠকদের দৃঢ় ভূমিকা রাখতে হবে: এবি পার্টির চেয়ারম্যান সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার: জামায়াত আমির একের পর এক বন্ধ হচ্ছে পোশাক কারখানা, বাড়ছে অনিশ্চয়তা স্কুলছাত্র গুলি খাবে এরপরেও আপনি ওসি থাকবেন, এটা ঠিক না: মনিরুল হক চৌধুরী

সরকারি খরচে আ’লীগের নির্বাচনী প্রচার মেনে নেয়া যায় না: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি খরচে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী প্রচার মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিধি মেনে ভোট চাওয়া রাজনৈতিক অধিকার হলেও তা শুধু আওয়ামী লীগ ভোগ করছে। অন্য দলগুলো ভোট চাইতে পারছে না।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, তারা সরকারি টাকা খরচ করে নৌকার জন্য ভোট চেয়ে বেড়াচ্ছেন। আর কেউ ভোট চাইতে পারবে না, ভোট চাওয়ার কোনো সুযোগ দেয়া হবে না- এটি কখনই মেনে নেয়া যায় না।

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সরকার মিথ্যা মামলা ও বিচারব্যবস্থাকে প্রভাবিত করে বিএনপি নেত্রীকে আটকে রেখেছে। সরকারের একদলীয় শাসন প্রতিষ্ঠার নীলনকশা প্রতিহত করে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

‘আমরা আজ লিফলেট বিতরণ করেছি, যাতে জনগণ জানতে পারে, সরকার খালেদা জিয়াকে কীভাবে আটকে রেখেছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে জনগণের প্রতি বেশ কিছু আহ্বান জানিয়েছি।’

বিএনপির মহাসচিব আরও বলেন, খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন করছি। আর শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবি আদায় করব।

দুপুর সাড়ে ১২টার পর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রচারপত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির মহাসচিব। একই দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রচারপত্র বিতরণ করেন দলটির স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা।

রাজধানীর মহাখালীতে প্রচারপত্র বিতরণ করেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, উত্তরার আজমপুরে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মিরপুর ১ নম্বর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

এ ছাড়া মিরপুরের কাজীপাড়ায় প্রচারপত্র বিতরণ করেন ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন এবং পল্লবী, রূপনগর এলাকায় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলকে লেবানন ছাড়তে হবে: হিজবুল্লাহ প্রধান

সরকারি খরচে আ’লীগের নির্বাচনী প্রচার মেনে নেয়া যায় না: ফখরুল

আপডেট সময় ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮