ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইপিএলে দল না পেয়ে যা করল ইরফান পাঠান

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইপিএলে দল না পেয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন ইরফান পাঠান! তাই অভিমানে হয়তো ক্রিকেট খেলাই ছেড়ে দিলেন ইরফান পাঠান। তিনি এবার কোচিংয়ের ভূমিকায়। জম্মু-কাশ্মীরের কোচ হিসেবে আগামী রঞ্জিতেই আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।

ইরফান পাঠান বহুদিনই বাইশ গজের বাইরে। জাতীয় দলতো বটেই, বরোদার রঞ্জি দলেও জায়গা পান না তিনি। তাই পাঠানের কোচিং করার সিদ্ধান্ত অনেকটাই প্রত্যাশিত। পাশাপাশি, প্রশ্ন উঠছে ক্রিকেটার ইরফান পাকাপাকি ভাবে সাবেক হওয়ার পথে রয়েছেন কিনা।

বর্তমানে রঞ্জি দলে জায়গা না পেলেও সাম্প্রতিক অতীতে বরোদার অধিনায়ক হওয়ারও অভিজ্ঞতা রয়েছে। ২৯টি টেস্ট, ১২০টি ওয়ানডে খেলা ৩৩ বছরের পাঠানকে তাই জম্মু-কাশ্মীরের ক্রিকেট বোর্ড কোচ করার আগে দ্বিতীয়বার ভাবেনি।

জম্মু-কাশ্মীর ক্রিকেট বোর্ডের কর্মকর্তা আশিক বুখারি বলেন, ‘‘এক বছর জম্মু-কাশ্মীর দলের কোচ ও মেন্টরের ভূমিকা পালন করবেন পাঠান। ’’

এ প্রসঙ্গে পাঠান বলেন, ‘‘এই মৌশুমে প্রথম শ্রেণির ম্যাচে খেলিনি। যদি আমি কোনও আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকও হতাম, তাহলে নিজেকেও নিতাম না। এই মুহূর্তে এমন একটা বিষয় খুঁজছিলাম, যাতে আমার ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারি। ’’

ইতিমধ্যেই বরামুলায় গিয়ে উঠতি ক্রিকেটারদের পরামর্শও দিয়ে রেখেছেন তিনি। পাঠানের কোচিংয়ে জম্মু-কাশ্মীরের ক্রিকেট দল জাতীয় পর্যায়ে বড় শক্তি হয়ে উঠতে পারে কি না, সেটাই আপাতত দেখার বিষয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আইপিএলে দল না পেয়ে যা করল ইরফান পাঠান

আপডেট সময় ০৫:৪৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮