ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীর পুঠিয়ায় আ.লীগ প্রার্থীর জয়

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর পুঠিয়া উপজেলার দুটি ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী জয় পেয়েছে। ভোটগ্রহণ ও গণনা শেষে রাত ১০টার দিকে বেসরকারিভাবে আওয়ামী লীগের দলীয় মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।

এর মধ্যে শিলমাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল ১৩ হাজার ৩৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী আবু হায়াত পেয়েছেন ৮ হাজার ৬৪৭ ভোট পেয়েছেন।

অপরদিকে পুঠিয়ার ভাল্লুকগাছি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাকবির হাসান ৯ হাজার ৬৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলাম পেয়েছেন ৮ হাজার ৫৮ ভোট।

পুঠিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জয়নুল আবেদিন জানান, দুই ইউনিয়নের মধ্যে বেসরকারি ফলাফলে শিলমাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল ও ভাল্লুকগাছি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী তাকবির হাসানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এদিকে, নির্বাচনে শিলমাড়িয়ায় চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেন- আওয়ামী লীগের দলীয় মনোনীত সাজ্জাদ হোসেন মুকুল (নৌকা), বিএনপির আসাদুজ্জামান আবু হায়াত (ধানের শীষ) ও ওয়ার্কার্স পার্টির আজাহারুল ইসলাম (হাতুড়ি)।

একই সাথে ভাল্লুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপির তহিদুল ইসলাম (ধানের শীষ), জামায়াতের স্বতন্ত্র মুঞ্জুর রহমান (চশমা), বিএনপির স্বতন্ত্র নাজমুল গণি পিন্টু (ঘোড়া) ও আওয়ামী লীগের তাকবির হাসান (নৌকা)।

এর আগে সারাদেশের ন্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ও ভাল্লুকগাছি ইউনিয়নে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর এক ঘণ্টা বিরতি দিয়ে শুরু হয় ভোট গণনা।

ভোট গণনা শেষে উপজেলা রির্টানিং অফিসার বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এর মধ্যে শিলমাড়িয়া ইউনিয়নের ২৭ হাজার ৬৬৯ জন ও ভাল্লুকগাছি ইউনিয়নের ২৫ হাজার ৩৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজশাহীর পুঠিয়ায় আ.লীগ প্রার্থীর জয়

আপডেট সময় ১১:৪৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮