ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আইপিএলে ওয়ার্নারের পরিবর্তে তামিম

আকাশ স্পোর্টস ডেস্ক:

বল টেম্পারিং কেলেঙ্কারির জেরে দুই অস্ট্রেলিয়ান স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে আইপিএলের এবারের আসরে নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

স্মিথেরে পরিবর্তে রাজস্থান রয়্যালস তাদের অধিনায়ক হিসেবে নির্বাচন করেছে দেশীয় আজিঙ্কা রাহানেকে। অপরদিকে সানরাইজার্সের নেতৃত্ব ওয়ার্নারের কাঁধ থেকে চলে গেছে কেন উইলিয়মসনের উপর।

নিষিদ্ধ হওয়ায় এই দুই ক্রিকেটার খেলতে পারবেন না এবারের আসরে। অথচ এই দু’জনই রাজস্থান এবং হায়দ্রাবাদের টপ অর্ডারের অন্যতম ব্যাটিং ভরসা ছিলেন।

তাই দুই দলই তাদের অভাব পূরণের জন্য উঠেপড়ে লেগেছে।

ভারতীয় গণমাধ্যম এবিপি’র প্রতিবেদন অনুযায়ী, হায়দ্রাবাদে বাঁহাতি ওপেনার ওয়ার্নারের পরিবর্তে নেয়া হতে পারে টাইগার ওপেনার তামিম ইকবালকে। তবে এই দৌড়ে তামিমের সঙ্গে আরও আছেন নিউজিল্যান্ডের হার্ডহিটার ওপেনার মার্টিন গাপটিল। সবশেষ আসরে গাপটিল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছিলেন। ১০ ম্যাচে ১৮৯ রান করা গপটিলের পরিসংখ্যান অবশ্য তেমন ভালো না। অপরদিকে এবারের আইপিএলের নিলামে অবিক্রীত ছিলেন তামিম। তবে পাকিস্তান সুপার লিগ-পিএসএল এবং জাতীয় দলের হয়ে সাম্প্রতিক দারুণ ফর্ম তাকে এগিয়ে রাখছে। সবশেষ নিদাহাস ট্রফিতে ৩০.৮০ গড়ে ১৫৪ রান করেন তামিম। এছাড়া স্পিন বলে তামিমের বিশেষ দক্ষতাও হায়দ্রাবাদের বিবেচনার অন্যতম কারণ। তাই ওয়ার্নারের জায়গা পূরণে তাকেই হয়তো ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে দলে ভেড়াবে হায়দ্রাবাদ।

অপরদিকে স্মিথের পরিবর্তে ভিত্তিমূল্য ১.৫ কোটি রুপিতে ইংল্যান্ডের জো রুটকে দলে ভেড়াতে পারে রাজস্থান র‍য়্যালস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

আইপিএলে ওয়ার্নারের পরিবর্তে তামিম

আপডেট সময় ১০:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮