ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

সাজাপ্রাপ্ত স্মিথ-ওয়ার্নারদের গেইলের আমন্ত্রণ!

আকাশ স্পোর্টস ডেস্ক:

বল টেম্পারিংয়ের ঘটনায় সদ্যই পদত্যাগ করা অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ–অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছর নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। একই অপরাধে ক্যামেরন ব্যানক্রফটের নিষেধাজ্ঞা ৯ মাসের।

তবে তাদের শাস্তি বেশি হয়ে গেছে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিন ক্রিকেটারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লিখেছেন- ও ও ও! এটি আমার কাজ না, তবুও করলাম। আমি মনে করি, এক বছর শাস্তিটা বেশি হয়ে গেছে। তবে তিনজনকে শাস্তির বোঝা কাঁধে নিয়েই বসবাস করতে হবে। শিগগির সেই ধাক্কা কাটিয়ে উঠবে। জান, সামনে জীবনের অনেক পথ পড়ে রয়েছে। তাই এখানেই স্তব্ধ হয়ে পড় না। অবসাদমুক্ত হলে আমাকে দেখতে জ্যামাইকা আস যে কোনো সময়।

কেপটাউন টেস্টের তৃতীয় দিন (শনিবার) বল টেম্পারিং করেন ব্যানক্রফট। পরে টেলিভিশন ফুটেজে তা স্পষ্ট হয়ে ওঠে। দেখা যায়, ট্রাউজারের পকেট থেকে হলুদ টেপ বের করে বলে ঘষছেন তিনি। সেই দায় স্বীকার করেন অজি অধিনায়ক স্মিথ। দায়টা বর্তায় সহ-অধিনায়ক ওয়ার্নারের কাঁধেও।

ইতিমধ্যে কলঙ্কের কালি মেখে নিজ নিজ পদ থেকে সরে গেছেন স্মিথ-ওয়ার্নার। নানাভাবে জরিমানা গুনেছেন স্মিথ-ব্যানক্রফট। নিষিদ্ধও হয়েছেন তিন ক্রিকেটার। ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন তারা।

এ ঘটনায় অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেহম্যানের ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছিল। তবে তিনি দায়িত্ব চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন সিএপ্রধান জেমস সাদারল্যান্ড।

স্মিথের পরিবর্তে এখন অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন টিম পেইন। আর স্মিথ-ওয়ার্নার-ব্যানক্রফটের জায়গায় দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশ, জো বার্নস ও অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

সাজাপ্রাপ্ত স্মিথ-ওয়ার্নারদের গেইলের আমন্ত্রণ!

আপডেট সময় ০২:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮