ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘আমাদের বোলারদের বল বিকৃতির মানসিকতা নেই’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করে পুরো বিশ্বে এখন সমালোচিত অস্ট্রেলিয়া। নিজেদের এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য অধিনায়কত্ব হারানোর পরে এখন আজীবন শাস্তির মুখোমুখি পড়তে পারেন স্মিথ-ওয়ার্নাররা। তবে এই প্রতারণামূলক কাজ দেখে অবাক নন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। পাশাপাশি বাংলাদেশি বোলারদের বল বিকৃতির মতো এমন কাজ করার মানসিকতা নেই বলে মনে করেন তিনি।

বাংলাদেশি বোলারদের নিয়ে চিন্তিত নন মাশরাফি। এই বিষয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘এসব প্রতারণা নিয়ে বাড়তি চিন্তা করে লাভ নেই। আমাদের বোলাররা এগুলো কখনো করে না। আগে আমরা যেহেতু এটা কোনদিন করি নাই, তাই এই বিষয়ে আলাদা করে কোনো চিন্তারও কারণ নেই। আমাদের ইতিবাচক দিক এই যে, আমাদের খেলোয়াড়দের এসব ধরনের কিছু করার মানসিকতা কোনোদিনই নেই।’

স্মিথ-ওয়ার্নারদের এমন কাজে হতবাক নন মাশরাফি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া যে আগে এসব কাজ করেনি, তা বলা অবশ্য কঠিন। এবার হয়তো সবার সামনে ধরা পড়েছে বলে এই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে গেছে।’

উল্লেখ্য, কেপটাউন টেস্টের তৃতীয় দিনে অজি বোলার ব্যানক্রফটকে কিছু দিয়ে বল ঘষতে দেখা যায়। এই ভিডিওচিত্রটি ক্যামেরায় ধরা পড়ে এবং মাঠের বড় স্ক্রিনে সম্প্রচারিত হয়। এর সঙ্গে সঙ্গেই শুরু হয় বিতর্কের। পরে ওইদিন খেলা শেষে কেমেরন ব্যানক্রফট ও অজি অধিনায়ক স্মিথ দুজনেই এই অভিযোগটি স্বীকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘আমাদের বোলারদের বল বিকৃতির মানসিকতা নেই’

আপডেট সময় ১০:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮