ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পরকীয়ায় ঘর ছেড়ে দ্বিতীয় বিয়ে, স্ত্রীর অধিকার পেতে অনশন

অাকাশ জাতীয় ডেস্ক:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে আ. রহমানের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্বামীর সংসার ত্যাগ করেন গার্মেন্টস কর্মী রাশেদা বেগম। তিন মাস আগে ধামরাই উপজেলা কাজী অফিসে কাবিন মূলে বিয়ে হয় দুজনের।

এদিকে অন্য মেয়েকে বিয়ের খবর জানতে পেরে স্বামী রহমানের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন রাশেদা। এসময় স্বামী রহমান তাকে তাড়াতে স্থানীয় কালু দেওয়ানের ছেলে ছাইদুল ও সন্ত্রাসী বাবুলকে সঙ্গে নিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। এসময় তারা ছিনিয়ে নেয় রাশেদার স্বর্ণের গহনা, মোবাইল ফোন ও নগদ টাকা।

সোমবার বিকালে মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রীর অধিকার পেতে স্বামীর বাড়িতে অনশন শুরু করে রাশেদা বেগম। কিন্তু তাকে পিটিয়ে হত্যার চেষ্টা চালায় স্বামী স্বামী আ.রহমান ও তার ভারাটে বাহিনী। গুরুতর অবস্থায় রাশেদাকে সাটুরিয়া উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আ.রহমানকে গ্রেফতার করে মঙ্গলবার মানিকগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।

সাটুরিয়া থানার এসআই মো. মনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পওয়া গেছে। থানায় মামলা দায়ের করা হয়েছে। আ.রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরকীয়ায় ঘর ছেড়ে দ্বিতীয় বিয়ে, স্ত্রীর অধিকার পেতে অনশন

আপডেট সময় ০৮:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮