ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্মিথ-ওয়ার্নার নিষিদ্ধ হচ্ছেন ১ বছর: রিপোর্ট

আকাশ স্পোর্টস ডেস্ক:

বল টেম্পারিং বিতর্কে কাঁপছে অস্ট্রেলিয়া ক্রিকেট। ইতোমধ্যে অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে সরে যেতে বাধ্য হয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। এক টেস্ট নিষিদ্ধ হয়েছেন স্মিথ। তার ম্যাচ ফির শতভাগ কর্তনও করা হয়েছে।

তবে আরও বড় শাস্তির মুখে পড়তে পারেন তিনি! হতে পারেন এক বছর নিষিদ্ধ! হারাতে পারেন স্থায়ীভাবে অধিনায়কত্ব। একই সাজা ভোগ করতে হতে পারে ওয়ার্নারকে!

দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, স্মিথ-ওয়ার্নারের ব্যাপারে শিগগির কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্রিকেট থেকে তাদের ১২ মাস নিষিদ্ধ করতে পারে বোর্ড। পাশাপাশি স্থায়ীভাবে নেতৃত্ব হারাবেন তারা।

নৈতিকতা বিভাগের প্রধান লেইন রয় ও দলের পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ডের কাছ থেকে প্রতিবেদন পাওয়ার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সিএ।

কেপটাউন টেস্টের তৃতীয় দিন ব্যানক্রফটের বল বিকৃতির ঘটনা ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, ট্রাউজারের পকেট থেকে বের করে হলুদ রঙের কিছু দিয়ে বল ঘষছেন তিনি। পরে সেটি ট্রাউজারের ভেতরে লুকিয়ে রাখছেন। সংবাদ সম্মেলনে সেই দায় স্বীকার করেন স্মিথ জানান, দলীয় সিদ্ধান্তেই এটি হয়েছে।

ক্রিকেট ইতিহাসে বল টেম্পারিংয়ের যত ঘটনা ঘটেছে, অজি ক্রিকেটারদের এ কাণ্ড খুব সম্ভবত অতীতের সব ঘটনাকে ছাপিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্মিথ-ওয়ার্নার নিষিদ্ধ হচ্ছেন ১ বছর: রিপোর্ট

আপডেট সময় ০৫:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মার্চ ২০১৮