ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পেশোয়ারকে হারিয়ে পিএসএলের চ্যাম্পিয়ন ইসলামাবাদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) তৃতীয় আসরে পেশোয়ারকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ইসলামাবাদ ইউনাইটেড। এই নিয়ে দ্বিতীয়বারের মত শিরোপা নিলো ইসলামাবাদ। রবিবার ফাইনালে পেশোয়ার জালমিকে ৩ উইকেটে হারিয়েছে তারা। এইদিন পেশোয়ারের একাদশে ছিলেন না সাব্বির রহমান।

করাচিতে এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে পেশোয়ার। ইসলামাবাদ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুর ৬ ওভারেই মাত্র ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পেশোয়ার। এরপর দলের হাল ধরেন লিয়াম ডওসন এবং ক্রিস জর্ডান। ৩৬ রান করে জর্ডান ফিরলে এক এক করে উইকেট হারাতে থাকে পেশোয়ার। ১২১ রানে ৯ উইকেট হারালে শেষের দিকে ওয়াহাব রিয়াজের ১৪ বলে ২৮ রানের উপর ভর করে ৯ উইকেটে ইসলামাবাদকে ১৪৯ রানের টার্গেট দেয় পেশোয়ার। ইসলামাবাদের হয়ে শাদাব খান ৩ টি ও সামিত প্যাটেল ২ টি উইকেট সংগ্রহ করেন।

১৪৯ রানের জবাবে, লুক রঞ্চি ও শাহিবজাদার ঝড়ে ১৬.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ইসলামাবাদ ইউনাইটেড। ইসলামাবাদের হয়ে দুই ওপেনারই দুর্দান্ত শুরু করেন। দুই ওপেনার মিলে ৮.৫ ওভারে গড়েন ৯৬ রানের জুটি। রঞ্চি মাত্র ২৬ বলে চার বাউন্ডারি ও ৫ ছক্কায় করেন ৫২ রান। শাহিবজাদা ফারহান করেন ৪৪ রান। রঞ্চির আউটের পর ব্যাটিং ধস হলেও শেষের দিকে হাসান আলীর টানা তিন ছয়ে জয়ের বন্দরে পৌছে যায় ইসলামাবাদ। ২৬ বলে ৫২ রান করে ম্যাচ সেরা হন লুক রঞ্চি।

সংক্ষিপ্ত স্কোর:

ফলাফল: ৩ উইকেটে জয়ী ইসলামাবাদ ইউনাইটেড।

পেশোয়ার জালমি: ১৪৮/৯ (২০ ওভার)

ইসলামাবাদ ইউনাইটেড: ১৫৪/৭ (১৬.৫ ওভার)

ম্যান অফ দি ম্যাচ: লুক রঞ্চি (ইসলামাবাদ)

সিরিজ সেরা: লুক রঞ্চি (ইসলামাবাদ)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পেশোয়ারকে হারিয়ে পিএসএলের চ্যাম্পিয়ন ইসলামাবাদ

আপডেট সময় ০৮:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৬ মার্চ ২০১৮