ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট: বৃষ্টিতে পণ্ড তৃতীয় দিনের খেলা

আকাশ স্পোর্টস ডেস্ক:

অকল্যান্ডের ইডেন পার্কে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে আপাতাত বন্ধ রয়েছে । শনিবার তৃতীয়দিন মাত্র ১৭ বল খেলার পরই বৃষ্টির হানা দিয়েছে। ফলে ২২৯ রানের সাথে মাত্র ৪ রানই যোগ হয়েছে নিউজিল্যন্ডের। কিউইদের সর্বশেষ স্কোর ৪ উইকেটে ২৩৩। হেনরি নিকোলস ৫২ রানে ও বিজে ওয়াটলিং ১৮ রানে অপরাজিত আছেন। কিন্তু এরই মধ্যে টেস্টের চালকের আসনে বসে যাওয়া স্বাগতিকদের হতাশাই এনে দিল বৃষ্টি। অন্যদিকে কোণঠাসা ইংল্যান্ড কিছুটা আশা দেখতেই পারে।

এর আগে প্রথম ইনিংসে সফরকারীরা ৫৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড কছে। যেটা ইংলিশদের ইতিহাসের ষষ্ঠ সর্বনিম্ন রানের ইনিংস। ট্রেন্ট বোল ও টিম সাউদির তোপের মুখে মাত্র ৯৪ মিনিট টিকতে পেরেছিলেন ইংলিশ ব্যাটসম্যানরা। বোল্ট ৬টি ও সাউদি ৪টি উইকেট নেন।

জবাবে নিউজিল্যান্ডের ব্যাট করতে নেমে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন দুর্দান্ত এক সেঞ্চুরি করেন। টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি করে মার্টিন ক্রো ও রস টেইলরকে পেছনে ফেলে তিনি এখন এ সংস্করণে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।

বৃষ্টির শাসনে মোটেও সুখী নন নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের এই ফাস্ট বোলার টিম সাউদি কথায়, ‘এই মুহূর্তে আমরা ভালো অবস্থায় আছি। বৃষ্টি খুবই হতাশার। কিন্তু প্রথমদিন আমরা যা করেছি, তাতে হতাশাটা কিছুটা কম লাগছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্ট: বৃষ্টিতে পণ্ড তৃতীয় দিনের খেলা

আপডেট সময় ১০:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮