ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

প্রবাসি বাঙালিদের জন্য খেলবেন টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘদিন ধরেই আমেরিকায় জনবসতি গড়ে তুলেছেন বাংলাদেশিরা। শুধু বাংলাদেশিদের কথা বললে ভুল হবে। ভারত, পাকিস্তানের জনগণও আমেরিকাকে নিজেদের দেশ বানিয়ে ফেলেছেন।

আমেরিকায় অবস্থানরত এশিয়ার এই ক্রিকেট প্রেমিদের কথা চিন্তা করেই ফ্লোরিডা এবং হিউস্টনে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। সবকিছু ঠিক থাকলে আগামি আগস্ট-সেপ্টেম্বরে সিরিজটি অনুষ্ঠিত হবে।

ত্রিদেশীয় এই টুর্নামেন্ট প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শঠী বলেন, ‘আগস্ট বা সেপ্টেম্বরে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমাদের একটা সিরিজ আছে। যেটা ফ্লোরিডা ও হিউস্টনে অনুষ্ঠিত হবে। তবে সিরিজটা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিক আলোচনা চলছে।’ ত্রিদেশীয় এই সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমেরিকাতে একটা টুর্নামেন্ট আয়োজনের কথা চলছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিকভাবে চললে সিরিজটি আয়োজন করা সম্ভব হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

প্রবাসি বাঙালিদের জন্য খেলবেন টাইগাররা

আপডেট সময় ০৫:১৫:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮