ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘আমি হেড কোচ হতে চাই, তবে টি-২০ অথবা ওয়ানডের জন্য’

আকাশ স্পোর্টস ডেস্ক:

ব্যস্ত সূচির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। একের পর এক সিরিজ চলে যাচ্ছে তবে আসছে না নতুন হেড কোচ। কখনো খালেদ মাহমুদ সুজন আবার কখনো কোর্টনি ওয়ালশকে দিয়ে চালিয়ে নিচ্ছে বিসিবি।

এরমধ্যে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আগামী মাসেই অর্থাৎ এপ্রিলে হেড কোচ নিয়ে দেয়া হবে। কোচের নাম না জানালেও তিনি বলেছিলেন, এবারের কোচ সবার কাছে পরিচিত নাম। তবে সামনের মাসে হেড কোচ নিয়োগ হচ্ছে না বলেই আভাস দিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। বৃহস্পতিবার সময় সংবাদকে তিনি বলেন, ‘দুই বছর বা তিন বছর আগে কোচ নিয়োগের ব্যাপারে যে পরিস্থিতি ছিলো এখন কিন্তু আস্তে আস্ত সেটা বদলে যাচ্ছে। যাকেই অফার করা হয় সে স্বল্প সময়ের জন্য কোচ হতে চান।

কেউ আবার বলছেন, আমি হেড কোচ হতে চাই, তবে টি-২০ অথবা ওয়ানডের জন্য। কিন্তু আমরা তো সে ধরণের চাই না। আমরা তো প্রত্যেকটা ফরম্যাটের জন্য এবং স্থায়ী কোচ চাচ্ছি। আমরা যদি স্বল্প সময়ের জন্য কোন কোচ চাইতাম তবে এতদিনে পেয়ে যেতাম। ’

প্রায় চার মাস পেরিয়েছে। মূলত টি-টোয়েন্টির যুগে নির্দিষ্ট করে কোন দলের কোচ হতে আগ্রহী নয় সু-পরিচিত কোচেরা। সামনের মাসে নতুন কোচ নিয়োগের কথা থাকলেও, যতোটুকু আভাস মিলেছেন তাতে টাইগারদের হেড কোচ নিয়োগ প্রক্রিয়ায় সময় লাগবে আরো অনন্ত দুই মাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘আমি হেড কোচ হতে চাই, তবে টি-২০ অথবা ওয়ানডের জন্য’

আপডেট সময় ১২:১৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮