ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপে উঠে বিশেষ বার্তা গেইলের

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুবারের বিশ্বচ্যাম্পিয়ন দল, হ্যাটট্রিকও করে ফেলছিল। তবে ভাগ্য সহায় না হওয়ায় শেষ পর্যন্ত তা সাফল্যের মুখ দেখেনি। সেই ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে থাকবে না— এও কি সম্ভব? সেটিই হতে যাচ্ছিল।

তবে এবার মুখ ফিরে চেয়েছেন ক্রিকেট-ঈশ্বর। একপশলা বৃষ্টি নামিয়ে ক্যারিবীয়দের বাঁচিয়ে দিয়েছেন তিনি। বৃষ্টি আইনে স্কটল্যান্ডকে ৫ রানে হারিয়ে ২০১৯ বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন তারা।

এ জয়ে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে স্থান করে নেয়ায় ভক্তদের বিশেষ বার্তা দিয়েছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল- নিশ্চিতভাবেই মিশন সফল হয়েছে। বাছাইপর্বের বৈতরণী অতিক্রম করতে আমাদের দীর্ঘ যাত্রা ও প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচ জিতেছি, তবু সবাইকে ধন্যবাদ। কারণ জয় সবসময় জয়ই। আরেকটি বিশ্বকাপে খেলতে পারব বলে আমি আনন্দিত। আমাদের এখন ফিট থাকতে হবে এবং এ দলটি তরুণ। এটিই আমার শেষ বিশ্বকাপ। এ জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।

এদিন উইন্ডিজ-স্কটল্যান্ডের সামনে ছিল একই সমীকরণ। জিতলেই চলে যাবে বিশ্বকাপে। এমন হিসাবের ম্যাচে হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ৩২.৫ ওভারে ৫ উইকেটে ১২৫ রান তোলে স্কটল্যান্ড। এর পর বৃষ্টি নামলে আর খেলা গড়ায়নি। ফলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ রানে জিতে যান ক্যারিবীয়রা। দল জিতলেও ফ্লপ ছিলেন গেইল। ইনিংসের প্রথম বলেই সাফিয়ান শরিফের শিকার হয়ে ফেরেন এ বিগ হিটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপে উঠে বিশেষ বার্তা গেইলের

আপডেট সময় ০৫:১৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মার্চ ২০১৮