ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

এটাই গেইলদের শেষ সুযোগ!

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপে খেলবেন তো ক্রিস গেইলরা? সমীকরণটা কঠিন হয়ে পড়েছে হঠাৎ করে। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতে শুরুটা দুর্দান্ত ছিল ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়রা সুপার সিক্সে নাম লেখায় সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে। কিন্তু দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে খায় জোর ধাক্কা।

গত পরশু অবশ্য জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে জেসন হোল্ডারের দল। ৬ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে তারা। তবে আজ শেষ ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারলে শীর্ষস্থান হারানোর পাশাপাশি বিশ্বকাপ থেকেও ছিটকে পড়ার শঙ্কায় পড়বে ওয়েস্ট ইন্ডিজ। তাদের হারাতে পারলে ৭ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাবে স্কটল্যান্ডের।
ওদিকে জিম্বাবুয়ের পয়েন্ট এখন ৫। নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ দুর্বল আরব আমিরাত। আরব আমিরাতকে হারালে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে জিম্বাবুয়েও নাম লেখাবে বিশ্বকাপে। তাই আজ জিততেই হবে গেইলদের, মাত্র দুটি দল সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপ খেলার।

গতকাল আরব আমিরাতকে ৫ উইকেটে হারানো আফগানিস্তানের পয়েন্ট ৪। কাগজে কলমে তারাও বাদ পড়েনি এখনও। প্রথমে ব্যাট করতে নেমে রশিদ খানের ঘূর্ণিতে আরব আমিরাত গুটিয়ে যায় ১৭৭ রানে। ৯ ওভারে ৪১ রানে ৫ উইকেট নেন রশিদ। জবাবে ৩৪.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

এটাই গেইলদের শেষ সুযোগ!

আপডেট সময় ০৮:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮