ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী মোনাফেক গুপ্তরা থেমে নেই: ছাত্রদল সভাপতি পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার

পুলিশের সামনেই টাইগার সমর্থকদের ‘পেটাল’ লংকানরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাহমুদউল্লাহ রিয়াদের বীরত্বে অঘোষিত ‘সেমিফাইনালে’ শ্রীলংকাকে দুই উইকেটে হারিয়ে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। নাটকীয় এ জয়ের পর বাঁধভাঙা উল্লাসে মাতবেন টাইগার সমর্থকরা-এটাই তো স্বাভাবিক।

তবে আনন্দ-উল্লাস করতে গিয়েই কিনা হামলার শিকার হলেন তারা। ম্যাচ শেষে বাংলাদেশি সমর্থকদের লাঞ্ছিত করেছেন লংকান দর্শকরা।

তাও নিরাপত্তাকর্মীর সামনে। টাইগার সমর্থকদের অভিযোগ, পুলিশের সামনে তাদের মারধর করেছে স্থানীয় দর্শকরা। শারিরীকভাবে হেনস্তার পাশাপাশি নানাভাবে বাজে আচরণও করেছে তারা। নিরাপত্তাকর্মীরা তাতে বিন্দুমাত্র বাধা দেননি।

বাংলাদেশি সমর্থকদের দাবি, এ ঘটনায় পুলিশের সাহায্য চাইলেও পাননি তারা। এমনকি কান্নায় ভেঙে পড়লেও এগিয়ে আসেনি শ্রীলংকা ক্রিকেটের (এসএলসি) কেউ।

তারা বলছেন, শুধু গতকালই নয়। এর আগের বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচেও স্থানীয় সমর্থকদের বাজে আচরণের শিকার হয়েছেন।

বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফ্যান শোয়েব আলি বুখারি। এবার তামিম-মুশফিকদের খেলা দেখতে শ্রীলংকা গিয়েছেন তিনি। উপভোগ করেছেন সিংহ-টাইগারদের অঘোষিত ‘সেমিফাইনাল’। টানটান উত্তেজনার ম্যাচে জয়ের পর আনন্দে ফেটে পড়েন তিনি ও তার সঙ্গে থাকা সমর্থক বাহিনী। এক পর্যায়ে হামলার শিকার হন তারা।

শোয়েব বলেন, গ্যালারির যেখানে ছিলাম তা নিরাপদ নয় দেখে পুলিশের মাঝে যাই। অথচ তাদের সামনেই ধাক্কাধাক্কি করল লংকান সমর্থকরা। ধাক্কা দিয়ে ফেলে দিল, তবু পুলিশ কিছু বলল না। চেয়ে চেয়ে দেখল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশের সামনেই টাইগার সমর্থকদের ‘পেটাল’ লংকানরা

আপডেট সময় ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮